May 10, 2026
174beb083eb288500062cf6fe5f43a8f1778412005425507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আজ মাতৃ দিবস (Mothers Day 2026), মায়েদের দিন। এই দিনে স্বাভাবিকভাবেই নিজেদের জন্মদাত্রীকে শুভেচ্ছা জানানোর ঢল চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় তারকা, মহাতারকারাও নিজের মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে সবের মাঝেও বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) পোস্ট বিশেষভাবে সকলের নজর কেড়েছে।

তার বয়স মাত্র ১৫, তবে ইতিমধ্যেই বিশ্বক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। তার প্রতিভা প্রশ্নাতীত। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত বৈভবকে তো ইতিমধ্যেই জাতীয় দলেও সুযোগ দেওয়ার ডাক উঠছে। তবে দিনশেষে সে তো এখনও একজন টিনএজার। মাতৃদিবসে সেই শিশুসুলভই মিষ্টি একটি বার্তা দিল রাজস্থান রয়্যালসের ‘ওয়ান্ডার কিড’। রয়্যালসের জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করার পর মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বৈভব লেখে, ‘মা এটা তোমার জন্য, পিঙ্ক প্রমিস’। 

 

অনেকেই মনে করছেন আজকের এই পোস্টের মাধ্যমে রাজস্থান রয়্যালসের জার্সিতে এই সাফল্যই নিজের মাকে উৎসর্গ করল বৈভব। তবে এই ‘পিঙ্ক প্রমিস’ আসলে রাজস্থান রয়্যালসের একটি উদ্যোগ। রয়্যালসদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক অলোক চিত্রে জানান, ‘বিগত কয়েক বছরে এই গোলাপি বিপ্লব ধীরে ধীরে বেড়েছে যেখানে ক্রিকেট খেলার ময়দানের থেকেও বাইরে নিজেদের প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে। ২০২৪ সালে এই উদ্যোগ ২৬০টি বাড়ি এবং পরের বছর ৫২০টি বাড়িকে সাহায্য করেছে।’ 

আরও পড়ুন:- ‘আইকন’ হওয়ার মাপকাঠি সোশ্যাল মিডিয়া ফলোয়ার! পড়শি দেশের ক্রিকেট লিগ ঘিরে বিতর্কের ঝড়

বৈভবের কথা বলতে গেলে গত ম্যাচে তার দল হারলেও, সে ইতিহাস করেছে। টি-টােয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মালিক হয়ে যায় বৈভব। ১৫ বছরের বিস্ময় বালক মাত্র ৫১৪ বল এই ফর্ম্য়াটে খেলতে নেমেই সবচেয়ে কমবয়সি ব্যাটার হিসেবে ১০০ ছক্কা হাঁকায়। আইপিএলে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছে বৈভবই। এই মরশুমে এখনও পর্যন্ত ৩০টির বেশি ছক্কা পাওয়ার প্লে-তে হাঁকিয়ে ফেলেছে সে। ২০২৪ আইপিএলে অভিষেক শর্মা ২৯টি ছক্কা হাঁকিয়েছিল পাওয়ার প্লে তে। ২০২৬ সালে অভিষেক এখনও পর্যন্ত ২৭টি বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। ২০০৮ সালে সনৎ জয়সূর্য ২২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০২৪ সালে ট্রাভিস হেড ও ২০২৫ সালে জয়সওয়াল ২২টি করে ছক্কা হাঁকিয়েছিলেন।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks