গুয়াহাটি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। তবে আইপিএল শেষ হওয়ার পর কিন্তু বিশ্রামের জো নেই। ৬ জুন থেকেই শুরু হয়ে যাবে ভারতীয় দলের আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়। প্রথমে দুই দল একটি টেস্ট খেলবে এবং তারপরে তিনটি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে তারা। সেই সিরিজ়ের দল ঘোষণা হল আজই।
ভারতীয় নির্বাচকমণ্ডলী গুয়াহাটিতে আজই আফগানিস্তান সিরিজ়ের দল বাছাইয়ের জন্য বৈঠকে বসেছিল। সেই বৈঠকের পর যে ১৫ জনের দল বাছাই করা হয়েছে, তাতে এক, দুই নয়, তিনজন নতুন ক্রিকেটারকে ভারতীয় দলে ডাকা হয়েছে। মানব সুতার, হর্ষ দুবে এবং গুরনুর ব্রারকে জাতীয় টেস্ট দলে ডাকা হয়েছে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
