May 19, 2026
aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png
Spread the love


কলকাতা: আইপিএলে (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে বহু আগেই ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে প্লে-অফের দৌড়ে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স বড় প্রভাব ফেলতে পারে। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR vs MI) মাঠে নামছে পল্টনরা। সেই ম্যাচের ফলাফলের উপরেই কিন্তু কেকেআরের প্লে-অফ ভাগ্য নির্ভরশীল। সেই ম্যাচের আগেই জোড়া ধাক্কা খেল পল্টনরা। এক নয়, দুই, দুইজন ক্রিকেটার বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। কে তাঁরা?

তাঁরা হলেন কুইন্টন ডিকক ও রাজ অঙ্গদ বাওয়া। ডিককের বাম কব্জির টেন্ডনে চোট রয়েছে। অপরদিকে, বাওয়ার ডান হাতের বুড়ো আঙুলের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তবে দুই ম্যাচ বাকি থাকতে তাঁদের পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করা হয়নি। অবশ্য পল্টনদের তরফে জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়ে দুই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks