কলকাতা: সব জল্পনার অবসান । অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি করা হল অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি । রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’ নামের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে । পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চায় সরকার ।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩০০০ টাকা পেতে কী কী নিয়ম
পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগে যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই সব প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন । তবে কিছু নাম বাদ পড়বে ।
কিন্তু যাঁরা নতুন করে আবেদন করবেন, তাঁরা কী করবেন? বিজ্ঞপ্তি দিয়ে জানানও হয়েছে নতুন আবেদনকারীদের জন্য ২০২৬ সালের ১ জুন থেকে অনলাইন পোর্টাল চালু করা হবে । এই অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা যাবে ।
আরও পড়ুন: ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনা, কীভাবে করবেন আবেদেন? বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের
অন্নপূর্ণা যোজনার অধীনে যে সব আবেদন আসবে, সেগুলো সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথ ভাবে তদন্ত করা হবে । আবেদনকারীদের তথ্য যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO এবং শহরাঞ্চলে মহকুমা শাসক বা SDO যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে পাঠাবেন অনুমোদনের জন্য । যদিও কলকাতা পুরো অঞ্চলের জন্য এই প্রক্রিয়া পৌরসভার আধিকারিকরা করবেন । সমস্ত আবেদন যাচাই করে তা অন্নপূর্ণা যোজনার পোর্টালে আপলোড করা হবে ।
জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকগণ এই আবেদনে অনুমোদন দেবে । অন্যদিকে, কলকাতা পুর এলাকার অধীনে থাক এলাকার জন্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনর আবেদনে অনুমোদন দেবেন ।
রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সব মহিলার বয়স ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি, তাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না ।
যাঁরা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনও স্ট্যাটুয়েটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না বলেই জানা গিয়েছে বিজ্ঞপ্তিতে ।
