লখনউ: প্লে-অফের দৌড়ে টিকে থাকতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই পঞ্জাব কিংসকে, আর ঠিক সেটাই করে দেখাল গত বারের ফাইনালিস্টরা। ছয় ম্যাচ পরে জয়ে ফিরল শ্রেয়স আইয়ারের দল। বড় রান তাড়া করতে নেমে অধিনায়কের অনবদ্য সেঞ্চুরিতে ১২ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব।
