June 12, 2026
739242f4a8315adf5ea04f2b4cdbe0341780749416647338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ঝুরিভাজা হোক পাঁপড়ভাজা, চপ-সিঙাড়া হোক বা জিলিপি, অথবা ঝালমুড়ি-আলুকাবলি, খবরের কাগজের ঠোঙাতে ভরেই বিক্রি হয় সব। আবার চৌকো করে কাটা খবরের কাগজে মুড়েও স্ট্রিটফুড বিক্রি হয়। সেই নিয়ে এবার নিষেধাজ্ঞা জারি করল খাদ্য সুরক্ষা বিভাগ। মুম্বইয়ের একটি ঘটনায় এমনই নির্দেশ দিল FSSAI. বলা হয়েছে, খাবার প্যাক করতে, মুড়তে অথবা ঢেলে দিতে খবরের কাগজ ব্যবহার করা যাবে না কোনও ভাবেই। খবরের কাগজের কালি থেকে শরীরের ক্ষতি হয়, পাশাপাশি পরিচ্ছন্নতাও বজায় থাকে না বলে জানানো হয়েছে। (Newspaper Wrapped Food)

সম্প্রতি মুম্বইয়ে এক ‘বড়া পাও’ বিক্রেতাকে ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। খবরের কাগজে মুড়ে ‘বড়া পাও’ বিক্রি করছিলেন তিনি। বিষয়টি সামনে আসতেই FSSAI-এর পশ্চিম ভারত বিভাগ এবং বৃহন্মুম্বই পুরসভার তরফে সেখানে হানা দেওয়া হয় এবং তার পরই জারি করা হয় নির্দেশিকা। দেশের বিভিন্ন প্রান্তেই এমনটা ঘটে। তাই সমস্ত খাবারের দোকান, খাবার ব্যবসায়ীদের বলা হয়েছে, অবিলম্বে খবরের কাগজে খাবার দেওয়া বন্ধ করতে হবে। একই ধরনের ছাপা কাগজ ব্যবহার করা যাবে না। (FSSAI News)

আরও পড়ুন: E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

FSSAI জানিয়েছে, সমস্ত ফুড ভেন্ডর, রেস্তরাঁ, ক্লাউড কিচেন, ক্যাটেরার, কুইক সার্ভিস রেস্তরাঁ, ফুড স্টল, মোবাইল ভেন্ডর, ঠেলাগাড়ি এবং খুচরো  বিক্রেতাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। বলা হয়েছে, খবরের কাগজে ব্যবহৃত কালিতে রাসায়নিক উপাদান, পিগমন্ট, বাইন্ডার এবং রং থাকে। খবরের কাগজে মোড়া খাবার পেটে গেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। খবরের কাগেজর কালিতে সিসা এবং অন্য় ধাতু থাকে, যা পেটে গেলে শরীরে জটিল রোগ হতে পারে, যা ভোগাতে পারে দীর্ঘ সময়। পাশাপাশি, খবরের কাগজ ছাপার সময়, পরিবহণের সময় এবং বিতরণের সময় ধুলোবালি, ময়লা লাগে। অস্বাস্থ্যকর পরিবেশে থাকে সেগুলি। ওই খবরের কাগড ক্ষতিকর জীবাণুর বাহক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

২০১৮ সালের খাদ্য় সুরক্ষা এবং গুণমান (প্যাকিং) বিধি অনুসারে, খাবার মজুত রাখা, মুড়ে রাখা এবং খাবার পরিবেশনে খবরের কাগজের ব্যবহার নিষিদ্ধ। তাই সিঙাড়া, পকোড়া, চপের মতো তেলে ভাজা খাবারের অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্যও খবরের কাগজ ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছে FSSAI. খাবার প্যাকেটে ভরা বা মোড়ার জন্য নির্দিষ্ট বিধি রয়েছে। কী ধরনের কাগজ ব্যবহার করা যাবে, নির্দিষ্ট নির্দেশাবলী রয়েছে তা নিয়ে। সেগুলি মেনে চলা জরুরি। গ্রাহকদেরে বিশেষ ভাবে আবেদন জানিয়েছে FSSAI. বলা হয়েছে, খবরের কাগজে মুড়ে দিলে, সেই খাবার যেন কেনাই না হয়। এ নিয়ে সচেতনতামূলক প্রচারও চালানো হবে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks