নয়াদিল্লি: ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে দেওয়ার পথে পাকিস্তান সরকার। যুবসমাজের তরফে দীর্ঘদিন ধরে ওই দাবি উঠছিল। দেশের সরকারের বিরুদ্ধে আদালতেও গিয়েছিলেন আন্দোলনকারীরা। আর তার পরই ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে নেওয়ার সিদ্ধান্ত। আগামী অর্থবর্ষের বাজেটে ‘পিরিয়ড ট্যাক্স’কে ১৮% থেকে ০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। (Period Tax Abolition in Pakistan)
পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে দেওয়ার খবরে সিলমোহর দিয়েছেন। তিনি জানিয়েছেন, মহিলাদের স্বাস্থ্য, মর্যাদা সমাজে তাঁদের সম্পূর্ণ যোগদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ঋতুকালীন সরঞ্জামের আর কোনও রকম সেলস ট্যাক্স থাকবে না। (Pakistan Period Tax)
UNICEF-এর রিপোর্ট বলছে, পাকিস্তানের খুব কম সংখ্যক মেয়েরই ঋতুকালীন পণ্য কেনার সাধ্য রয়েছে। দাম দেখে স্যানিটারি প্যাড কেনার দিকে এগোন না তাঁরা। পরিবর্তে কাপড় বা বাড়িতে তৈরি বিকল্প জিনিসই ব্যবহার করেন। এর ফলে সংক্রমণের ঝুঁকি থাকে। সেই নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন দেশের যুব সমাজের একাংশ।
‘পিরিয়ড ট্যাক্সে’র বিরুদ্ধে আন্দোলন আরও জোর পায় ২৫ বছর বয়সি মাহনুর ওমর এবং ২৯ বছর বয়সি আহসান জাহাঙ্গির খান নামের দুই আইনজীবীর দৌলতে। দেশের সরকারের বিরুদ্ধে গতবছর আদালতে যান তাঁরা। মেয়েদের ঋতুকালীন সামগ্রীর উপর কোনও রকম কর বসানো যাবে না বলে দাবি জানান। সোশ্যাল মিডিয়াতেও দাবি জোরাল হতে শুরু করে। হাজার হাজার মানুষ পিটিশনে সই করেন।
আরও পড়ুন: পাঁচ জন মিলে গণধর্ষণ গৃহবধূকে, যৌনাঙ্গ থেকে বেরোল গুলি, পাথর, কাঠের টুকরো
বর্তমানে দেশীয় ঋতুকালীন সামগ্রীর উপর ১৮ শতাংশ কর রয়েছে পাকিস্তানে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ কর বসে। ‘পিরিয়ড ট্যাক্স’ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জও। তাদের বক্তব্য, ‘ঋতুস্রাবের সঙ্গে স্বাস্থ্য,মর্যাদা এবং সাম্যের প্রশ্ন জড়িয়ে। এটি কোনও বিলাসিতা নয়’। পাকিস্তানের ‘পিরিয়ড রাইটস অর্গানাইজেশনে’র এগজিকিউটিভ বুশরা মাহনুর জানিয়েছেন, দেশ থেকে ‘ঋতুকালীন দারিদ্র’ দূর করেই ছাড়বেন তাঁরা। ওমর জানিয়েছেন, সবে একধাপ এগিয়েছেন। সবরকমের বাড়তি করও প্রত্যাহারের দাবিকে জোরাল করতে হবে।
ঋতুকালীন সামগ্রীর উপর কর নানা নামে পরিচিত, সেই তালিকায় রয়েছে ‘পিরিয়ড ট্যাক্স’, ‘পিঙ্ক ট্যাক্স’। মেয়েদের ঋতুকালীন সামগ্রী- স্য়ানিটারি ন্যাপকিন, ট্যাম্পন এবং অন্যান্য জিনিসের উপর থেকে যে ট্যাক্স আদায় করা হয়, এক্ষেত্রে তাকেই বোঝানো হয়। তবে শুধু ‘পিরিয়ড ট্যাক্স’ই নয়, ‘কনট্রাসেপটিভ ট্যাক্স’ও প্রত্যাহারের পথে পাকিস্তান সরকার। জনসংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক সামগ্রীর উপরও আগামী অর্থবর্ষ থেকে আর কর থাকবে না। ২০১৮ সালের জুলাই মাসে ভারতেও ঋতুকালীন সামগ্রীর উপর থেকে কর উঠে যায়। দীর্ঘদিনের দাবিদাওয়ার ফলশ্রুতি হিসেবেই GST-র হার ০-এ নেমে আসে। গর্ভনিরোধক সামগ্রীও করমুক্ত ভারতে। কন্ডোম, কনট্রাসেপটিভ পিল এবং সেই সংক্রান্ত কোনও সামগ্রীর উপর কর নেই।
s condoms, contraceptive pills, and other related devices are class
Siciliana Restaurant: কলকাতায় বসে ইতালির স্বাদ! দ্বিতীয় বছরে পা দিল ভবানীপুরের ইতালিয়ান রেস্তোরাঁ সিসিলিয়ানা
