রান তো দিচ্ছেন না, উপরন্তু উইকেটও নিচ্ছেন। অর্শদীপের জায়গায় এদিন নতুন বলে সুযোগ পেয়েই অবিশ্বাস্য বোলিং করছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এবার তাঁর বলেই পরপর দুই ওভারে রহমত শাহ ও ইব্রাহিম জাদরানও সাজঘরে ফিরলেন। আট ওভারে ৩১ রানে তিন উইকেট হারিয়ে বিরাট বিপাকে আফগানিস্তান।
