নয়াদিল্লি: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। হাইপারটেনশন, ডায়বিটিস, কার্ডিওভাস্কুলার ডিজিস, HIV, সংক্রমণ, চোখের রোগ, ভিটামিনে ঘাটতি, ক্যান্সার, ব্লাড ক্লট-সহ একাধিক রোগের ওষুধের দাম বেঁধে দেওয়া হল। অর্থাৎ এখন থেকে আর ইচ্ছে মতো দাম বাড়ানো যাবে না। সরকারের বেঁধে দেওয়া দামেই ওষুধ বিক্রি করতে হবে। (Retail Prices of Medicines)
২০১৩ সালের ড্রাগস (প্রাইসেস কন্ট্রোল) অর্ডার (DOCO)-র আওতায় ৩৯টি ওষুধেক দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA). সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হল শনিবার। ওষুধের সর্বোচ্চ দাম কত হতে পারে, তার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে পণ্য় ও পরিষেবা কর যুক্ত করা হয়নি তালিকায়। (Medicines Prices Cap)
যে ৩৯টি ওষুধের দাম বেঁছে দিয়েছে কেন্দ্র, সেই তালিকায় রয়েছে Amlodipine, Telmisartan, Metoprolol Succinate ট্যাবলেট, যা হাইপারটেনশনে ব্যবহৃত হয়। এক-একটি ট্যাবলেট দাম রাখা হয়েছে ১২.০৩ টাকা। ডায়বিটিস রোগীদের জন্য Empagliflozin, Sitagliptin, Metformin Hydrochloride (ER)-এর দাম ১৪.৮৮ থেকে ১৭.১৭ টাকার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। ডোজের উপর নির্ভর করছে সেগুলির দাম।
National Pharmaceutical Pricing Authority (NPPA) has capped the retail price of 39 medicines including that for hypertension, diabetes heart disease etc pic.twitter.com/7vpm5U9cCC
— ANI (@ANI) July 11, 2026
আরও পড়ুন: মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
Acuter Infarction (হার্ট অ্যাটাক)-এর চিকিৎসায় ব্যবহৃত 50 mg-র Tenecteplase Injection-এর এক-একটি ভায়ালের দাম পড়বে ৬০,২৩৮.২৭টাকা। HIV রোগীকে যে Darunavir, Ritonavir এবং Dolutegravir ট্যাবলেটের কম্বো দেওয়া হয়, প্রত্যেক কিটের দাম ৩৩০.৩০ টাকা রাখা হয়েছে। কার্ডিও ভাস্কুলার রোগে যে Atorvastatin-Ezetimibe, Clopidogrel-Aspirin এবং Chlorthalidone-Cilnidipine কম্বিনেশন ব্যবহার করা হয়, সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে সেগুলিরও। পাশাপাশি, ক্যালসিয়াম, ভিটামিন D3, অ্যান্টি রেবিজ় ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশনের দামও বদলে গিয়েছে। ওষুধের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
NPPA জানিয়েছে, এখনকার ওষুধ প্রস্তুতকারক কোনও সংস্থা যদি বিজ্ঞপ্তি প্রকাশের ১২ মাসের মধ্যে একই নতুন ওষুধ বাজারে আনে, সেক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামেই ওষুধ বিক্রি করতে হবে তাদের । বাজারে ওষুধ ছাড়ার এক মাসের মধ্যে ইন্টিগ্রেটেড ফার্মাসিউটিক্যাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ২.০-তে জমা করতে হবে Form-IA.
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, নির্ধারিত খুচরো মূল্যের উপর ভিত্তি করে সরকারকে GST মিটিয়ে দেওয়া হয়ে থাকলে বা তা পরিশোধযোগ্য হলে, শুধুমাত্র সেক্ষেত্রেই GST আদায় করতে পারবে ওষুধ সংস্থাগুলি। সরকারের বেঁধে দেওযা দামের তালিকা এমন ভাবে ঝুলিয়ে রাখতে হবে খুচরো বিক্রেতা এবং ওষুধের ডিলারদের, যাতে তা সহজেই চোখে পড়ে ক্রেতার। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি টাকা নিলে অতিরিক্ত টাকা, সুদ-সহ ফেরত দিতে হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
