
জ্যোতিঃশাস্ত্র মতে, সনাতন ধর্মে আষাঢ় অমাবস্যা বা হলহারিণী অমাবস্যা তিথি পিতৃপুরুষের তর্পণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশপাশি, এই অমাবস্যায় কালসর্প দোষ নিবারণ ও মঙ্গলদোষ নিবারণও করা হয়। কিন্তু এবার কিছু রাশির জন্য গ্রহের অবস্থান খুবই অশুভ। প্রায় সমস্ত দিক থেকেই সমস্যার স্মুখীন হতে পারেন এই সব রাশির জাতক-জাতিকারা।

আষাঢ় অমাবস্যায় সূর্য ও চন্দ্রের অবস্থান এক রাশিতে হলে তা শুভ নয়। এর ফলে অশুভ শক্তির প্রভাব বাড়তে থাকে। নিজের মন ও আত্মবিশ্বাসের ভারসাম্যহীনতাকে নষ্ট করে। আবার পরের দিন বৃহস্পতিও সরে যাচ্ছে। যার ফলে আর্থিক ও কর্মজীবনে বাধা সৃষ্টি হবে।

জ্যোতিষ অনীশ ব্যাসের মতে, আষাঢ় অমাবস্যায় সিংহ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য, নিজের ইচ্ছে এবং পারিবারিক বিষয়ে খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার কথার ভুল বড় সমস্যায় ফেলতে পারে। মানসিক চাপ বাড়বে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়বে। যে কোনও বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, তাড়াহুড়ো করলে ক্ষতির মুখে পড়বেন।

অমাবস্যার সময় মকর রাশির জাতক-জাতিকাদের তাদের সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকা উচিত। এই দিনে চাঁদ দুর্বল থাকে, যা তাদের ভালো-মন্দ বিচার করার ক্ষমতাকে কমিয়ে দেয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং খোলামেলাভাবে কথা বলুন। অন্যের কথায় বিশ্বাস করলে সম্পর্কে ফাটল ধরতে পারে। অংশীদারি ব্যবসায় ভালোভাবে ভেবেচিন্তে কাগজে সই করুন। তাড়াহুড়ো করে কোনও কাজ করলে তা আপনার আর্থিক ও পারিবারিক উভয় ক্ষেত্রেই ক্ষতি করতে পারে।

কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন কোনও জায়গায় আর্থিক বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন। তবে শুধুমাত্র আকর্ষণীয় প্রস্তাবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিনিয়োগ করার আগে কাগজপত্র এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ দিক সঠিকভাবে যাচাই করে নিন। সামান্য অসাবধানতা ভবিষ্যতে আর্থিক ক্ষতি বা প্রতারণার কারণ হতে পারে।

প্রতিকার – ভগবান শিবের জলাভিষেক করুন। মন শান্ত করার জন্য গায়ত্রী মন্ত্র জপ করুন। হনুমান চালিশাও পাঠ করতে পারেন। এই প্রতিকার গুলি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং নেতিবাচক দিক থেকে বাঁচাতে সাহায্য করবে।
Published at : 13 Jul 2026 09:54 PM (IST)