নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। এত জোরে মাটি কেঁপে ওঠে যে বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয় সেখানে। প্রায় এক মিনিট ধরে মাটি কাঁপতে থাকে বলে জানা গিয়েছে। পরে যদিও সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। (News Zealand Earthquake)
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউজিল্যান্ডের দক্ষিণের Te Anau দ্বীপটিই প্রথমে কেঁপে ওঠে। নিউজিল্যান্ডের জাতীয় এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি NEMA জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল Te Anau-এর ৪০ কিলোমিটার উত্তরে, পর্যটকদের মধ্যে জনপ্রিয় Firodland-এ। (Earthquake News)
⚠️ BREAKING: A strong 5.6 magnitude earthquake has struck the South Island of New Zealand
The deep tremor hit at a depth of 94 km at 09:14 GMT, centered roughly 85 km away from Queenstown, Otago.
Sismo – New Zealand – Queenstown – Otago#earthquake #earthquakeNz #newzealand… pic.twitter.com/GYk2bPMMR5
— sustainme.in®️ (@sustainme_in) July 16, 2026
স্থানীয় সময় রাত ৯টা বেজে ১৪ মিনিটে মাটি কেঁপে ওঠে। প্রথমে বলা হয়, কম্পনের তীব্রতা ৬.৩। পরে জানা যায় ৫.৯ তীব্রতায় কেঁপে ওঠে মাটি। NEMA-র তরফে সুনামি সতর্কতা জারি হয়েছে সেখানে। উপকূল এলাকা ছেড়ে সরে যেতে বলা হয়েছে মানুষজনকে। উপকূল সংলগ্ন এলাকা খালি করার কাজও শুরু হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি।
ভূমিকম্পের তীব্রতা ৬.৩-এর পরিবর্তে কমিয়ে ৫.৯ বলে জানানোর পর প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করা হয়। ওই সময়ের মধ্যে কোনও বিপদ অনুভূত হয়নি বলে জানা গিয়েছে। এর পর সুনামি সতর্কতাও প্রত্যাহার করা হয়। আপাতত সুনামির কোনও ইঙ্গিত নেই বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: পুরীর রথযাত্রায় পদপিষ্ট বহু, একজনের মৃত্যু, আহত শতাধিক
তবে ভূমিকম্প ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় একটি হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত Maylene Puyat জানিয়েছেন, তীব্র কম্পন অনুভব করেন তাঁরা। প্রায় এক মিনিট ধরে থরথর করে কাঁপছিল তাঁদের হোটেল।
শুধুমাত্র Te Anau দ্বীপই নয়, সাউথল্যান্ড, ওটাগো, ক্যান্টারবরি এবং সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। প্রায় ২০০০০ মানুষ জানিয়েছেন, তাঁরা কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পপ্রবণ ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে’র মধ্যেই পড়ে নিউজিল্যান্ড।
