July 31, 2026
a0923053018e9ddcd3b8a207902b88ce1785482427515507_original.jpg
Spread the love


সৌমিত্র রায়, কলকাতা: অতীতে মহেন্দ্র সিংহ ধোনি হন বা বর্তমানের মুকুল চৌধুরী, বহু পরিচিতমুখকেই নিজেদের ম্য়াঞ্চেস্টার সফরে ‘থিয়েটার অফ ড্রিমস’-এ দেখা গিয়েছে। ‘থিয়েটার অফ ড্রিমস’ অর্থাৎ ইংল্যান্ডের ম্যাঞ্চস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্য়াফোর্ড স্টেডিয়াম। মাদ্রিদে রোহিত শর্মা থেকে হৃতিক রোশন, সোনাক্ষী সিনহাদেরও রিয়াল মাদ্রিদের মিউজিয়াম, তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবেউ দর্শন করতে দেখা গিয়েছিল। মাদ্রিদ হোক বা ম্যাঞ্চেস্টার, ওই শহরের ফুটবল ক্লাবের স্টেডিয়ামগুলি কিন্তু সর্বদাই দর্শনার্থীদের জন্য অন্যতম ট্যুরিস্ট স্পট। ঠিক একইরকমভাবে এই বাংলায়ও পর্যটনের সঙ্গে তিন প্রধানের ক্লাবকে যুক্ত করার ভাবনা। 

বিদেশের ক্লাবের স্টেডিয়ামের মতো বাংলার তিন প্রধানকে পর্যটনের সঙ্গে যুক্ত করার ভাবনা রাজ্যের, মোহনবাগান (Mohun Bagan) দিবসের অনুষ্ঠানে এসে জানালেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। তবে তার জন্য ফুটবলের মান উন্নত করার প্রয়োজন। একমাত্র সেটা হলেই বাংলার শতাব্দী প্রাচীন ক্লাবগুলোকে পর্যটনের সঙ্গে যুক্ত করে বিশ্বের দরবারে তুলে ধরা যাবে বলে মনে করছেন তিনি।

মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে শঙ্কর ঘোষকে বলতে শোনা যায়, ‘আমি আশা করি আগামী দিনে যে দুইটি বিষয়ে ভারত আরও অনেক উন্নতি করবে তার এতটি পর্যটন যেখানে আমি নিজে আছি। দ্বিতীয়টা অবশ্যই খেলাধুলো। ভারতবর্ষের এই দুই জায়গায় কিছু করবার মতো জায়গা রয়েছে। কেপ ভার্দে যখন পাঁচ লক্ষ লোক নিয়ে বিশ্বকাপ খেলে, তখন ১৪০ কোটির দেশের দল যখন বিশ্বকাপে না যায়… আমার মনে হয় এই সম্বর্ধনাগুলি আরও অনেক বেশি উজ্জ্বল হবে যখন বিশ্বের মঞ্চে ফুটবল খেলা, বাঙালির নিজের পছন্দের খেলাকে প্রতিষ্ঠিত করতে পারব। খেলা নিয়ে আমাদের সরকারের ভাবনা রয়েছে এবং সেই ভাবনাকে আপনাদের, আপনাদের মতো সমস্ত ক্লাবকে সংঘবদ্ধভাবে আপনাদের সঙ্গে মিলে আমরা কাজ করব।’

একইসঙ্গে এবার সিলেবাসে ইস্টবেঙ্গল মোহনবাগানের অন্তর্ভুক্তি নিয়ে ভাবনাচিন্তা করা হতে পারে বলে মনে করছেন স্কুল ও শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তবে পুরো সিদ্ধান্তই বিশেষজ্ঞ কমিটির। তাঁকে বলতে শোনা যায়, ‘এগুলো সিলেবাসে সেই বিষয়গুলি সেগুলিই যুক্ত হবে, যেগুলি নিয়ে বিশেষজ্ঞরা ভাবছেন। এটাকে বাদ দিয়ে সেই ভাবনা হতে পারে না, এটা আমার ধারণা। তাঁরা যে বিষয়গুলি জানাবে, আমরা সেইগুলি আলোচনার মাধ্যমে যোগ করার সিদ্ধান্ত নেব। আমাদের বিশেষজ্ঞ কমিটি বলবে তার উপর চর্চা হবে, তারপরেই সিদ্ধান্ত হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks