April 12, 2026
580599-aditi-nandy-to-represent-in.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার অন্যতম সেরা প্রতিশ্রুতিময় পাওয়ারলিফটিং প্রতিভা অদিতি নন্দী (Aditi Nandy)। এবার তিনি থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত ইউনাইটেড ওয়ার্ল্ড স্পোর্টস অ্যান্ড ফিটনেস ফেডারেশন বিশ্বচ্যাম্পিয়নশিপে (UWSFF World Championship 2025) অংশ নিচ্ছেন। প্রো পাওয়ারলিফটিংয়ে (Pro Powerlifting) ভারতের (India) হয়ে প্রতিনিধিত্ব করবেন শহরের মেয়ে। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর অদিতির দিকেই থাকবে সকলের চোখ। 

Add Zee News as a Preferred Source

অদিতির কাঁধে দেশের পতাকা

প্রো পাওয়ারলিফটিংয়ে অদিতির যাত্রায় স্থিতিস্থাপকতা, শৃঙ্খলা এবং খেলাধুলোর প্রতি অদম্য আবেগের এক অসাধারণ প্রমাণ। ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত এই স্পোর্টসে র‌্যাঙ্কিংয়ের মধ্য দিয়ে উঠে এসেছেন অদিতি। তিনি ধারাবাহিক ভাবে যাবতীয় প্রতিকূলতা এবং স্টিরিওটাইপ ধারনাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। প্রমাণ করেছেন যে শারীরিক শক্তি, দৃঢ়তা এবং শ্রেষ্ঠত্বের কোনও লিঙ্গ নেই। পাটায়ায় অনুষ্ঠিত আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে, অদিতি তিনটি প্রধান বিভাগে অংশ নেবেন। স্কোয়াটস, ডেডলিফ্টস এবং বেঞ্চ প্রেস। অদিতির লক্ষ্যই বিশ্বব্যাপী মঞ্চে নিজের ছাপ ফেলে কলকাতা এবং দেশকে গর্বিত করা।

আরও পড়ুন: মাত্র ১.৫ লাখ মানুষের বাস এই দেশে! আইসল্যান্ডের রেকর্ড মুছে বিশ্বকাপে লিখল ইতিহাস…

কী বলছেন অদিতি…

বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের প্রসঙ্গে অদিতি বলেন, ‘এমন এক মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্নপূরণ হল আমার। ​​আমি আশা করি, আমার যাত্রা আরও বেশি নারীকে নির্ভীক ভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এই শক্তির খেলায় অংশ নিতে অনুপ্রাণিত করবে। আমার স্বপ্ন সহজ – ভারতকে গর্বিত করা। এবং তরুণীদের দেখানো যে শক্তির কোনও লিঙ্গ নেই। যদি আমি একজনকেও তাদের স্বপ্নকে, ভয়ডরহীন ভাবে ধাওয়া করতে অনুপ্রাণিত করতে পারি, তাহলে আমি আমার যাত্রাকে সার্থক বলে মনে করব।’ অদিতির অনুপ্রেরণাদায়ক গল্প বিশ্বব্যাপী পাওয়ারলিফটিংয়ে ভারতীয় নারীদের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরে।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গের সেই ১৯ নভেম্বরেই রোহিত শর্মা সরেই গেলেন, আর থাকা হল না…কাকতালীয়!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks