April 9, 2026
aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png
Spread the love


ইউক্রেন থেকে পাঠানো একঝাঁক ড্রোনের টার্গেট ছিল তাঁর একটি বাসভবন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি সোমবার একথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কিভ। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসর্টে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ফোনে কথোপকথনের সময় সংশ্লিষ্ট বিষয়টি তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, “আপনারা জানেন আমাকে এটা কে বলেছেন ? প্রেসিডেন্ট পুতিন। সকালের দিকে। উনি বলেছেন, ওঁকে আক্রমণ করা হয়েছে। এটা ভাল হল না। আমি খুব রেগে আছি।”। ট্রাম্প আরও বলেন, “ওরা আপত্তিকর বলে আক্রমণাত্মক হওয়া এক জিনিস। ওঁর বাড়িতে আক্রমণ করা আরেক জিনিস। এটা এমন কিছু করার সঠিক সময় নয়।”

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks