April 11, 2026
597824-auqib-nabi.gif
Spread the love


বাংলা ৩২৮ ও ৯৯
জম্মু-কাশ্মীর ৩০২ ও ১২৬/৪
জম্মু-কাশ্মীর ৬ উইকেটে জয়ী

Add Zee News as a Preferred Source

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে বাংলার স্বপ্নভঙ্গ! গ্রুপে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া বাংলা কোয়ার্টার ফাইনালে ইনিংস জয় পেয়েছিল। অশ্বমেধের ঘোড়ার মতো ছোটা লক্ষ্মীরতন শুক্লার টিম ঘরের মাঠে এসেই মুখ থুবড়ে পড়ল। সেমিফাইনালেই থামল অভিমন্যু ঈশ্বরণের বঙ্গব্রিগেড। বাংলাকে ৬ উইকেটে হারিয়ে জম্মু-কাশ্মীর এই প্রথমবার গেল রঞ্জি ট্রফির ফাইনালে।

মঙ্গলবারই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে, রাত পোহালেই বাংলার বিদায় নিশ্চিত। আর ঠিক সেটাই ঘটল। গোটা মরসুম জুড়ে দুরন্ত ক্রিকেট খেলা বাংলাকে একজনই বেলাইন করে দিলেন। তিনি জম্মু-কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবী (Auqib Nabi)। মহম্মদ শামির (Mohammed Shami) মতো নবীও দুই ইনিংস মিলিয়ে ৯ শিকার করেছেন। প্রথম ইনিংসে নবী ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে নবীর ঝুলিতে এসেছে ৪ উইকেট। প্রথম ইনিংসে ৫৪ বলে ৪২ রানও করেন তিনি। 

আরও পড়ুন: রাবণ দেশের ক্যাঙারু ভক্ষণের নেপথ্যে ২ প্রাক্তন ভারতীয় কোচ! নিসঙ্কদের নিধনযজ্ঞের নীলনকশাও তাঁদেরই…

অনেকেরই প্রশ্ন কে এই নবী? 

২৯ বছর বয়সী ক্রিকেটার গতবছর আইপিএল নিলামে চর্চায় ছিলেন আকিব। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে দিল্লি ক্যাপিটালস ৮.৪০ কোটি টাকায় দলে নেয়। ইমরান মালিক এবং যুধবীর সিং চরাকের পর তৃতীয় কাশ্মিরী হিসেবে আইপিএল চুক্তিবদ্ধ হয়েছেন নবী। জম্মু-কাশ্মীরের বারামুল্লার বাসিন্দা আকিব নিলামে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদও ঝাঁপিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পার্থ জিন্দালের ফ্র্যাঞ্চাইজিই বাজিমাত করে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে আসছেন আকিব। নতুন বলে তাঁর সুইং করানোর দক্ষতা সর্বজনবিদিত। ডেথ ওভারেও ভীষণ কার্যকরী। বারামুল্লায় বেড়ে ওঠার সময়ে আকিব কিন্কু খুব সীমিত পরিসরে এবং পাহাড়ি অঞ্চলে খেলেই নিজেক আগুনে করেছেন। ওই অঞ্চলে আকিবের লম্বা রান-আপের সুযোগ-সুবিধাই ছিল না। সেই প্রতিকূলতাই হয়েছে সাপে বর। বলের নিয়ন্ত্রণ এবং নতুন বলে মুভমেন্টের ক্ষমতাই বদলে দিয়েছে। যে গুণগুলি এখন থেকেই তাঁকে দিল্লি ক্যাপিটালসের দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে।

আরও পড়ুন: ১৭ বছর পর ভয়াবহ বিপর্যয়, বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া! জিম্বাবোয়ে উঠল সুপার আটে!

নবীই কেন্দ্রীয় চরিত্রে

চলতি মরসুমে জম্মু-কাশ্মীরের স্বপ্নের উড়ানে জ্বালানি ভরেছেন নবী। মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জয়ের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রথম ইনিংসে ৪০ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৫ উইকেট সহ ১১০ রানে ১২ উইকেট নিয়ে তিনি ম্যাচ শেষ করেছিলেন। যার ফলে জম্মু ও কাশ্মীর ৫৬ রানে জেতে। এদিন দলকে ফাইনালে তোলার পর নবী বলেন, ‘গতবার আমরা কোয়ার্টারে মিস করেছি কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এটি আমাদের প্রাপ্য ছিল’। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরষ্কারও নবী পেয়েছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks