BSNL Mobile Recharge: জিও (Jio) , এয়ারটেলের (Airtel) চিন্তা বাড়াল বিএসএনএল (BSNL)। গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান নিয়ে এল কোম্পানি। যা বেসরকারি টেলিকম কোম্পানিগুলির (Telecom Compnay) থেকে কম দাম অনেক বেশি সুবিধা দিচ্ছে ।
ফের ধামাকা অফার আনল BSNL
বদলে গেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL-এর বর্তমান আর্থিক অবস্থা। দীর্ঘ ১৭ বছর পর ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছে কোম্পানি। বেসরকারি কোম্পানিগুলি যখন রিচার্জের দাম বাড়াচ্ছিল, তখন কম দামে দারুণ সুবিধা দিচ্ছে BSNL। যেকারণে বর্তমানে প্রচুর গ্রাহক সংখ্যা বাড়িয়ে নিয়েছে কোম্পানি। দেশজুড়ে দ্রুত ৪G নেটওয়ার্ক জোরদার করার পাশাপাশি এখন ৫G পরিষেবা চালুর জন্যও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সংস্থা।
কত টাকায় কী দিচ্ছে BSNL
আপনিও যদি কম খরচে বেশি ডেটা খোঁজেন, তবে BSNL-এর এই ১৯৯ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যানের বিস্তারিত সুবিধা এবং জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া (Vi)-এর সাথে এর তুলনা।
BSNL-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর ১৯৯ টাকার এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকেরা অসাধারণ সব সুবিধা পাচ্ছেন
দৈনিক ডেটা: এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন আপনি ২GB করে উচ্চগতির ইন্টারনেট ডেটা পাবেন।
ডেটা লিমিট শেষ হলে: এই প্ল্যানে দৈনিক ২GB ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে 40kbps হয়ে যাবে, তবে ইন্টারনেট সচল থাকবে।
যত খুশি কলিং: যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলিং পাওয়ায় যাবে এখানে।
SMS: এতে আপনি পাবেন প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS পাঠানোর সুবিধা।
বৈধতা (Validity): BSNL-এর এই প্ল্যানটির মেয়াদ মোট ২৮ দিন রেখেছে কোম্পানি।
প্রতিযোগিতায় কোথায় দাঁড়িয়ে Jio, Airtel, Vi ?
BSNL যেখানে মাত্র ১৯৯ টাকায় প্রতিদিন ২GB ডেটা দিচ্ছে, সেখানে বাকি বেসরকারি টেলিকম সংস্থাগুলির ২৮ দিনের প্ল্যানের খরচ ও সুবিধাগুলি কেমন, দেখে নেওয়া যাক:
| টেলিকম অপারেটর | প্ল্যানের দাম | দৈনিক ডেটা | কলিং ও SMS | অন্যান্য সুবিধা |
| BSNL | ₹১৯৯ | ২ GB | আনলিমিটেড কল + ১০০ SMS/দিন | সাশ্রয়ী মূল্যে দ্বিগুণ ডেটা |
| Reliance Jio | ₹২৯৯ | ১.৫ GB | আনলিমিটেড কল (ডেইলি লিমিট শেষে 64kbps স্পিড) | JioSaavn Pro-এর ফ্রি সাবস্ক্রিপশন |
| Airtel | ₹২৯৯ | ১.৫ GB | আনলিমিটেড কল + ১০০ SMS/দিন | ফ্রি HelloTunes-এর সুবিধা |
| Vodafone Idea (Vi) | ₹৪০৮ | ২ GB | আনলিমিটেড কল + ১০০ SMS/দিন | SonyLIV-এর অ্যাক্সেস এবং উইকেন্ড ডেটা রোলওভার |
অন্যদের থেকে এখানে কোথায় পার্থক্য
যেখানে Jio এবং Airtel একই ২৮ দিনের মেয়াদে ১.৫GB ডেটার জন্য ২৯৯ টাকা চার্জ করছে, সেখানে BSNL ১০০ টাকা কমে (মাত্র ১৯৯ টাকায়) প্রতিদিন ২GB ডেটা দিচ্ছে। অন্যদিকে, Vodafone Idea (Vi) ২GB ডেটা দিলেও তার জন্য পকেট থেকে খসাতে হচ্ছে ৪০৮ টাকা, যা BSNL-এর তুলনায় দ্বিগুণেরও বেশি। স্বভাবতই, ডেটা ব্যবহারের নিরিখে এবং সাশ্রয়ের দিক থেকে এই মুহূর্তে BSNL-এর ১৯৯ টাকার প্ল্যানটি বাকি সব সংস্থাকে টেক্কা দিচ্ছে।
আরও পড়ুন : BSNL দিচ্ছে দুর্দান্ত অফার, ১ বার রিচার্জ করলেই ১৫০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা ?
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার
