April 14, 2026
6abf7f155d76e306bc0ba561671c38c81725512589653219_original.png
Spread the love


চেন্নাই: চলতি আইপিএলে ২০০-র কম রান ডিফেন্ড হয়নি, তবে কলকাতা নাইট রাইডার্স থাকলে কোনও রানই খুব একটা কম নয়, অন্তত বর্তমানে নাইটরা যেমন খেলছে, তা দেখে এমনটাই মনে হচ্ছে। মাঠে শিশির ভর্তি, একাধিক ক্যাচ ড্রপ, পরিবেশ, ভাগ্য নাইটদের পক্ষে থাকলেও এক দশক পুরনো মনোভাবে ব্যাটিংই কেকেআর কাল হল।

পাওয়ার প্লেতে উঠল ৩৬ রান, তাও আবার দুই উইকেট হারিয়ে। মোটামুটি এখানেই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। এরপর তো যেখানে শিশিরের জন্য স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হওয়ার কথা, সেখানে সিএসকের দুই স্পিনার রীতিমতো কেকেআর ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ালেন। আকিল হোসেন এবং নুর আমেদ আট ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন। এই ম্য়াচে কেকেআরের ব্যাটিং দেখে অনেকে এটিকে টেস্ট ম্যাচের সঙ্গেও গুলিয়ে ফেলতে পারেন। পরিণতি যা হওয়ার, তাই। সিএসকের হাতে দুরমুশ হল নাইট বাহিনী। ৩২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারল কেকেআর। লিগ তালিকায় সবার নীচে নিজেদের দখল আরও মজবুত করল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks