Ethanol Mixing In Petrol : E-20 পেট্রোল নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝে এবার স্পষ্ট বার্তা দিল সরকার। তবে কি এবার থেকে পেট্রোলে ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? অবশেষে সংসদে এই নিয়ে মুখ খুললেন মন্ত্রী।
দেশজুড়ে কেন এই নিয়ে বিতর্ক
সম্প্রতি E-20 পেট্রোলের ব্যবহার নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে দেশে। এই নিয়ে নতুন তরজায় নেমেছে শাসক -বিরোধী। অনেকের E-20 পেট্রোল ব্যবহারকারীর অভিযোগ এই ইথানলল মেশানো পেট্রোলে ক্ষতি হচ্ছে গাড়ির, কমে গেছে মাইলেজ। আগের মতো পাওয়ার পাওয়া যাচ্ছে না মোটর থেকে। যদিও এই বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণে নেমেছে সরকার। এই অভিযোগের সপক্ষে প্রমাণ দেখাতে বলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি।
সংসদে কী বলেছে সরকার
সম্প্রতি পেট্রোলে ইথানলের পরিমাণ ২০ শতাংশ থেকে বাড়ানোর কথা বলেন সরকারে মন্ত্রীরা। যার মধ্য়ে অন্যতম নাম ছিল নীতিন গড়কড়ির। তবে বিতর্কের মাঝে েই নিয়ে কিছুটা ধীরে চলো নীতি নেয় সরকার। আজ সেই বিষয়টি শোনা যায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। রাজ্যসভায় তিনি বলেন, সরকার পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকী ডিজেলে ইথানল মেশানোর বিষয়েও কোনও ভাবনা এখন নেই। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। তারপর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরীক্ষায় উত্তীর্ণ হলেই আগে পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজ্য়সভায় লিখিত প্রশ্নের উত্তরে এই কথা বলেন গোপী।
বছর দুয়েক আগে প্রায় ২১ লক্ষ টাকা খরচ করে একটি মারুতি সুজুকির স্ট্রং হাইব্রিড গাড়ি কিনেছিলেন রায়পুরের একজন চিকিৎসক। তথ্য বলছে, এই গাড়িটি ২০২৪ সালের জুন মাসে বিক্রি হলেও এই গাড়িটি তৈরি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। ওই চিকিৎসকের দাবি, তাঁর গাড়ি গত ২ বছরে বারে বারে খারাপ হয়েছে। আর এর ফলেই কনজিউমার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই চিকিৎসক।
গাড়ি তো সকলের খারাপ হয়, কিন্তু তাহলে কনজিউমার আদালত ঐ গাড়িটিকে কেন বদলে দেওয়ার নির্দেশ দিল? তথ্য বলছে, ২০২৩ সালের ১ এপ্রিলের পর ভারতে উৎপাদিত সমস্ত যাত্রীবাহী গাড়ি BS6 ফেজ-২ নিয়ম মেনে E20 কমপ্যাটিবল হতে হয়। কিন্তু এই গাড়িটি তৈরি হয়েছে তার প্রায় ৩ মাস আগে। আর এখানেই মূল সমস্যা। কারণ, ক্রেতা মনে করছেন এই গাড়িটি E20 কমপ্যাটিবল নয়।
আরও পড়ুন : জলের থেকেও কম দামে পেট্রোল ! বিশ্বে এখানে পাবেন সবথেকে সস্তায় জ্বালানি
