April 15, 2026
580105-ind-vs-south-africa.png
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৩০ রানে টেস্ট হার নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারতের ক্যাপটেনকে সরাসরি গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে বলেন, ‘আশা করি গম্ভীর শুনছে।’ সৌরভের মতে, পিচ নিয়ে বেশি ভাবার দরকার নেই, বরং ব্যাটারদের রান করার দিকে মন দিতে হবে। ইংল্যান্ড সফরে ভারত সফল হয়েছিল কারণ তারা রান বোর্ডে তুলতে পেরেছিল, যা ম্যাচ জেতার ক্ষেত্রে বড় ফ্যাক্টর ছিল।

Add Zee News as a Preferred Source

সৌরভ আরও বলেন, ‘পিচ যেমনই হোক, রান করতে হবে। পিচের দোষ দিয়ে লাভ নেই।’ ইডেনের স্পিন সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, কোচ হিসেবে গম্ভীরের উচিত ব্যাটারদের মানসিকভাবে প্রস্তুত করা, যাতে তারা চাপের মুখে রান তুলতে পারে। সৌরভের এই মন্তব্যে কলকাতার ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইডেনের মাঠে এমন হারের পর গম্ভীরের কোচিং দর্শন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: India vs South Africa: চরম সাসপেন্স থ্রিলারের নাম ইডেন টেস্ট, রবিতেই ফয়সলা রোমাঞ্চকর দ্বৈরথের! খেলা হবে…

কারণ, শনিবার ম্যাচের শেষে চেতেশ্বর পুজারা সতর্ক করেছিলেন, এই পিচে ১২০ রানের লক্ষ্যও কঠিন হতে পারে। তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তুলতেই ভারতের সামনে দাঁড়ায় ১২৪ রানের চ্যালেঞ্জ। 

তবে, দক্ষিণ আফ্রিকার ক্যাপটেন টেম্বা বাভুমা ছিলেন এই ম্যাচের মূল আকর্শন। চোট কাটিয়ে ফেরা এই ব্যাটার ১৩৬ বল খেলে ৫৫ রানের ইনিংস খেলেন, যা তাঁর দলকে প্রতিযোগিতার জায়গায় পৌঁছে দেয়। ম্যাচের প্রথম দিন থেকেই পিচ ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল, কিন্তু সেই পিচেই বাভুমার দৃঢ়তা নজর কাড়ে। ইডেনের দর্শকরা তাঁর অর্ধশতরান উদযাপন করেন দাঁড়িয়ে। কিন্তু, ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাডেজা ছিলেন সবচেয়ে সফল, ৫০ রানে ৪ উইকেট নেন। মহম্মদ সিরাজ ২ রানে ২ উইকেট এবং কুলদীপ যাদব ৩০ রানে ২ উইকেট নেন। অক্ষর পটেল ও জসপ্রীত বুমরাহ পান ১টি করে উইকেট।

ওয়াশিংটন সুন্দর (৩১) ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল প্রথম তিন ওভারে ফিরে যান মাত্র ১ রানে। ধ্রুব জুরেল ও পন্থের ভুল শট নির্বাচনে আরও চাপে পড়ে দল। জাডেজা কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না।

শেষ মুহূর্তে অক্ষর পটেল ছক্কা মারতে গিয়ে আউট হন ২৬ রানে। তাঁর ক্যাচটি নেন বাভুমা, যা দক্ষিণ আফ্রিকার ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিশ্চিত করে।

স্পিন সহায়ক উইকেটে সাইমন হারমার ছিলেন বিধ্বংসী। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ভেঙে দেন। জানসেন ও মহারাজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

গত বছর নিউজিল্যান্ডের কাছে স্পিন সহায়ক উইকেটে সিরিজ হারার পর এবার দক্ষিণ আফ্রিকার কাছে একই পরিণতি। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে জয় পেলেও সিরিজ ড্র ছাড়া আর কিছু সম্ভব নয়। প্রশ্ন উঠছে, গম্ভীর কি এবার শিক্ষা নেবেন?

আরও পড়ুন: IPL 2026 All Teams Retained And Released Players List: ২০২৬ আইপিএলে ১০ দলের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা, রাতারাতি ঘর হারালেন সব মহারথীরা…

অন্যদিকে, টেম্বা বাভুমা টেস্ট ক্যাপটেন হিসেবে তাঁর অপরাজিত রেকর্ড বজায় রাখলেন। ইডেনের মাটিতে তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা পেল এক ঐতিহাসিক জয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks