April 15, 2026
dcbfecb3ea87e6d6c723ff0a77bbe08f1775735493631507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ‘কেন ডেভিড মিলার (David Miller) রান নিলেন না?’, দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্সের (DC vs GT) ম্যাচের পর এই প্রশ্নটা বহুদিন বিভিন্ন মহল থেকে উঠবে। গতকাল রাতে মিলার অনবদ্য এক ইনিংস খেলে পরাজয়ের মুখ থেকে দিল্লির হয়ে জয় ছিনিয়ে নিতে যাচ্ছিলেন। তবে শেষমেশ মাত্র এক রানে পরাজিত হয় রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ি। এই পরাজয়ের পরেই ম্যাচশেষে মিলারকে বেশ আবেগঘন দেখায়, তাঁর চোখে জলও ছিল বলে মনে হয়। এরপরেই দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর পটেল (Axar Patel) যা করলেন, তা সকলেরই মন জিতে নেয়।

ম্যাচে ২১১ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস কেএল রাহুল আউট হওয়ার পরেই বিপাকে পড়েছিলেন। তবে একবার চোটের জেরে রিটায়ার্ড আউট হওয়ার পর মাঠে ফিরে অনবদ্য ছন্দে ব্যাটিং করা শুরু করেন মিলার। তাঁর টাইমিং ছিল চোখে পড়ার মতো। সেই টাইমিংয়ে ভর করেই শেষ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণকে ১০৬ মিটারের ছক্কাও হাঁকান তিনি। এরপরেই মনে হচ্ছিল দিল্লি নিশ্চিতভাবেই ম্যাচ জিতবে। দুই বলে দুই রান বাকি ছিল, মিলার ছিলেন স্ট্রাইকে। তবে তার পরের দুই বলে যা হল, সেই নিয়ে চারিদিকে শোরগোল।

শেষ ওভারের পঞ্চম বলে এক রান নেওয়ার সুযোগ থাকলেও, মিলার তা প্রত্যাখ্যান করেন। ফিরিয়ে দেন কুলদীপ যাদবকে। শেষ বলেও প্রোটিয়া তারকা ব্য়াটে বলে করতে না পেরে বাই রান নেওয়ার প্রচেষ্টা করেন, কিন্তু কুলদীপ রান আউট হওয়ায় নাটকীয়ভাবে এক রানে পরাজিত হয় দিল্লি ক্যাপিটালস। এরপরেই ডেভিড মিলার কেন ওই রান নিলেন না, সেই বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। মিলারকেও গোটা ঘটনাপ্রবাহের জেরে বেশ হতাশ ও আবেগঘন দেখায়। এখানে অক্ষরের কর্মকাণ্ড মনে জিতে নেয়।

 

ম্যাচের পর হতাশ, আবেগঘম মিলারের সঙ্গে সর্বপ্রথম করমর্দন করেন অক্ষর। তারপরেই তাঁকে মিলারের কাঁধে হাত রেখে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায়। ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে একজন বলেন অক্ষর তাঁর সৈনিকের দুরন্ত ইনিংসের জন্যই তাঁকে বাহবা দিচ্ছেন। এমন হতাশাজনক হারের পরেও অধিনায়ক হিসাবে অক্ষরের এই ব্যবহারই সকলেরই মন জিতে নিয়েছে।    





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks