জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:এবছর ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তাঁর বিশেষ মানুষ মাহিকা শর্মার সঙ্গে ভ্যালেন্টাইন্স সপ্তাহ উপভোগ করছেন। মাহিকা সোশ্যাল মিডিয়ায় গোলাপ ফুলের সঙ্গে হার্দিকের একটি ছবি পোস্ট করেন। মাহিকা তাঁর ফলোয়ার্সদেরকে জানিয়েছেন, যে তিনি দিল্লিতে এসেছেন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জয় সেলিব্রেট করতে, যেখানে নামিবিয়াকে ৯৩ রানে হারিয়েছেন ভারতীয় ক্রিকেট টিম। মাহিকা শর্মা ভালোবেসে হার্দিককে ‘ম্যান অফ দ্য ম্যাচ অফ মাই লাইফ’ অর্থাত্ ‘আমার জীবনের মহাপুরুষ’ বলে সম্বোধন করেছেন। পাশাপাশি হার্দিককের উত্তরও জমিয়ে তুলেছে নেটপাড়া। গত অক্টোবরে মুম্বই বিমানবন্দরে হার্দিক-মাহিকার সম্পর্ক সবার নজরে আসে যখন তাঁদের একসাথে দেখা যায়।
আরও পড়ুন: Steve Smith: আইপিএলে UNSOLD, আজ পিএসএলে ইতিহাসের সবচেয়ে দামি স্মিথ! এত টাকা কখনও পাননি ভারতে
হার্দিক পান্ডিয়ার বান্ধবী মাহিকা শর্মা, সোশ্যাল মিডিয়ায় একটি বড় গোলাপ ফুলের তোড়ার ছবি পোস্ট করেন, যা হার্দিক তাঁকে দিয়েছেন। মাহিকা তাঁর ইন্সটাগ্রামে লিখেছেন, ‘একদম ঠিক সময়ে দিল্লিতে। ম্যান অফ দ্য ম্যাচ অফ মাই লাইফ’। ছবিটি দেখে মনে হচ্ছে, এটি তোলা হয়েছে সেই হোটেল রুম থেকে যেখানে হার্দিক থাকছেন, ঠিক ভ্যালেন্টাইন্স ডে-র আগে।
মাহিকার পোস্টে পাল্টা মিষ্টি ছোয়া দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘ভ্যালেন্টাইন্স অ্যান্ড মাই বেবি’স বার্থ ডে উইক বিগিন্স’। এটি তাদের সম্পর্কের ভালোবাসা এবং স্নেহকে তুলে ধরছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
