June 4, 2026
5d3036eb13027e82240cec37c61f937a1780550716983206_original.jpg
Spread the love


ইনদওর: আইপিএলের মঞ্চ থেকেই বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে বৈভব সূর্যবংশী। ২০২৫ এর পর ২০২৬ আইপিএল মরশুমেও দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্সে তাক লাগিয়ে দিয়েছে। গত আইপিএলে তো অরেঞ্জ ক্যাপের মালিকও হয়েছে বৈভব। কিন্তু সবার একটাই কৌতূহল যে এত কম বয়সে এত শক্তিশালী কীভাবে হয়ে উঠেছে সে। এমনকী প্রত্যেক ম্য়াচেই যে ধারাবাহিকতার পরিচয় দিয়েছে রাজস্থান ওপেনার, তাও একটা উল্লেখযোগ্য বিষয়। পাওয়ার প্লে-তে কোনও দলের বোলারকেই রেয়াত করেনি বিহারের ‘বিস্ময় বালক’। এবার তাই বৈভব সূর্যবংশীকে নিয়ে গবেষণা হচ্ছে IIM ইনদওরে। সেখানে এই ব্যাটারকে নিয়ে শীর্ষক গবেষণার শিরোনাম রাখা হয়েছে ‘Vaibhav Sooryavanshi: Mindset and Management।’

গত আইপিএলে ১৭ ম্য়াচে ৭০০-র বেশি রান ঝুলিতে পুরেছে বৈভব। রেকর্ড গড়ে এক মরশুমে সর্বাধিক ৭২টি ছক্কাও হাঁকিয়েছে সে। দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটং করেছে। গবেষকরা শুধুমাত্র তার ব্যাটিং দক্ষতার ওপর নয়, বরং তার মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও সার্টফিকেট দিয়েছেন। বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা এক বালক নিজের বাড়ির সামনেই একটি মাঠে অনুশীলন করত। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটে রাজ্য দল ও এরপর রাজস্থান রয়্যালসের স্কাউটের নজর চলে আসে বৈভব। ঠিক যেভাবে একটি সফল স্টার্ট আপ করা যায়, ঠিক তেমনই বৈভবের কেরিয়ারটাও। এভাবেই বিষয়টিকে দেখছেন গবেষকরা। এই গবেষণার বিষয়বস্তু হিসেবে বৈভব, তার পরিবার, শৈশবের কোচ, রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফ ও ক্রীড়া মনোবিজ্ঞানীদের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।

কীভাবে দিনের পর দিন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে বৈভব নিজেকে গড়ে তুলেছে, সে বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে। এই সবকিছুই যে কোনও সফল মানুষের নিজের জীবনে সফলতার অন্য়তম মাপকাঠি হতে পারে।

উল্লেখ্য, রাজস্থান ফাইনালে না উঠলেও আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল দেখতে গিয়েছিল বৈভব। আরসিবি বনাম গুজরাত ম্য়াচের পর বৈভব যখন গ্যালারি থেকে নেমে মাঠে আসে, তখনই তার সামনে ছিলেন বিরাট কোহলি। মহাতারকা ক্রিকেটারকে সামনে দেখেই হাত জোড় করে নমস্কার করার ভঙ্গিমায় দেখা যায় বৈভবকে। বিরাট খুদে তারকাকে দেখেই প্রথমে করমর্দন করেন এবং তারপরে তাঁকে আলিঙ্গন করেন। দুইজনে মিলে বেশ কিছুটা সময় কথাবার্তাও বলেন। কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হবে, তার পাঠ হয়ত কিং কােহলির থেকেই নিয়েছিল সেদিন বৈভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks