জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈশান ঝড়ে বেসামাল কিউয়িরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ২-০-তে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় সূর্যকুমারদের।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জিতেছিল ভারত। জয়ের ধারা অব্যাহত থাকল দ্বিতীয় ম্যাচেও। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি তারা। রাচীন রবীন্দ্র ও মিচেল স্যান্টনারের সৌজন্যে কোনওমতে দুশোর গণ্ডি পেরোয় কিউয়িরা। ২৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৫ রানে ২টি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন হার্দিক, হর্ষিত, বরুণ, অভিষেক, দুবে।
টার্গেট ছিল ২০৯। জবাবে ব্য়াট করতে নেমে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে যায় ভারত। মাত্র ৬ রানেই আউট হন সঞ্জু স্যামসন। রানই পাননি অভিষেক শর্মা। শূন্য়তেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ভারত কখন কার্যত খাদের কিনারায়, ইনিংসের হাল ধরেন ঈশান কিষান। তাঁকে যোগ্য সঙ্গত করেন অধিনায়ক সূর্যকুমার। ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। শেষপর্যন্ত ৭৬ রানে আউট হন ছয় মারতে গিয়ে।
হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার। ঈশান আউট হওয়ার তিনিই রানের গতি বজায় রেখেছিলেন। কার্যকরী ইনিংস খেলেন শিবম দুবেও। হাতে তখন ৭ উইকেট। ২৮ বল বাকি থাকতেই ম্য়াচ জেতে ভারত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
