জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ওডিআই সিরিজের মাঝেই আসন্ন ৫ ম্যাচের টি-২০আই সিরিজের দল ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই (BCCI has announced India’s T20I squad for the five-match series against South Africa)। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) দুরন্ত স্কোয়াডে সহ-অধিনায়ক হিসাবে শুভমন গিলের (Shubman Gill) নাম ছিল ঠিকই, তবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, তাঁর খেলা নির্ভর করছে ফিটনেসের উপর!
শুভমন এখন পুরোপুরি ফিট
টি২০আই সিরিজ শুরুর আগেই বিরাট স্বস্তি ভারতীয় দলে। দেশের টেস্ট এবং ওডিআই অধিনায়ক এখন পুরোপুরি ফিট। বিসিসিআইয়ের সিওই ওরফে সেন্টার অফ এক্সেলেন্স জানিয়ে দিয়েছে যে, রিহ্যাবের পর শুভমন এখন পুরো ফিট এবং সকল ফর্ম্যাটে নির্বাচনের জন্য উপলব্ধ। চিকিৎসকদের মতে, গিল শুধুই তাঁর রিহ্যাব সম্পন্ন করেননি বরং প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার প্রয়োজনীয় সমস্ত ফিটনেস এবং পারফরম্যান্সের মানদণ্ডও পূরণ করেছেন। তাঁর রিহ্যাব ‘সফল এবং সন্তোষজনক’ বলা হয়েছে। গিলকে আনুষ্ঠানিকভাবে সিওই থেকে ডিসচার্জ করা হবে। সঙ্গে বিস্তারিত ক্লিনিক্যাল হস্তান্তর করা হবে যা সংশ্লিষ্ট স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমকে দেওয়া হবে, যাঁরা প্রশিক্ষণ এবং ম্যাচ প্রস্তুতিতে তার পুনঃএকত্রীকরণ তত্ত্বাবধান করবে।
আরও পড়ুন: ভারতের ‘মোস্ট সার্চড ক্রিকেটার’কে চেনেন? বিরাট-রোহিত বা হার্দিক তালিকাতেও নেই!
কী হয়েছিল শুভমনের?
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ভারতের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সুইপ শট খেলতে গিয়ে ঘাড়ে চোট পেয়ে আহত ও অবসৃত হয়েছিলেন তিনি। এরপর কলকাতায় এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। যদিও পরের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুভমনের অস্বস্তি না কমায়, বাকি টেস্ট এবং ওডিআই সিরিজ থেকে ছিটকে যান শুভমন। এরপর সিওইতে রিহ্যাব শুরু হয়। পোগ্রেসিভ ব্যাটিং এবং গ্রাউন্ড কন্ডিশনিং করেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নির্ধারণের জন্য ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তার শেষ আরটিপি (রিটার্ন টু প্লে) ক্লিয়ারেন্স ম্যাচ খেলার কথা ছিল। দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় টেস্ট সিরিজে গিলের অনুপস্থিতি ভারত ব্যাপকভাবে অনুভব করেছিল। কলকাতা এবং গুয়াহাটিতে খেলা দুই টেস্ট ম্যাচই ভারত হেরে যায়। ৯ ডিসেম্বর কটকের বারাবাটি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবেন তিনি।
ভারতের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: ‘ভাবতেও পারিনি…’! ১১ বছর পর বাধ্য হয়েই অবসর! মুখ খুলতেই বিস্ফোরক ‘দ্রে-রাস’…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
