April 26, 2026
1c78f4ec36e48c592a7ed6740595ddbc1777212949629394_original.jpg
Spread the love


PNB Customer Alert :  পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কের গ্রাহক হলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার কোম্পানি শুরু করেছে এই পরিষেবা। গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সুবিধার করতে ফিনটেক কোম্পানি ‘Kiwi’-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে PNB। এবার থেকে এই নতুন জোটের জন্য ১৮ কোটি গ্রাহক কী সুবিধা পাবেন জানেন ?

কী সুবিধা হবে আপনার
আসলে এই নতুন প্লাটফর্মের মাধ্যমে UPI-তে ঋণের সুবিধা দিতে চেয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সবথেকে বড় বিষয়, ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা না থাকলেও এই পরিষেবার জন্য আপনি পেমেন্টের সুবিধা পাবেন। এই উদ্যোগের মাধ্য়মে আসলে Rupay নেটওয়ার্কে ‘PNB Kiwi Credit Card’ নিয়ে এসেছে কোম্পানি। এর মাধ্যমেই গ্রাহকরা UPI-এর মাধ্যমে ব্যাঙ্কের অ্য়াকাউন্টে টাকা না থাকলেও পেমেন্ট করতে পারবেন।

ব্যবহার করা সহজ, সঙ্গে রয়েছে ক্যাশব্যাকের সুবিধা
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই কার্ডে আপনি সম্পূর্ণ ডিজিটাল পরিষেবা পাবেন। এই কার্ডে সহজেই UPI-এর সঙ্গে জুড়ে দেওয়া যাবে। যার মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ হবে। এছাড়া, অনলাইন লেনদেনের ক্ষেত্রে এটি ০.৫ থেকে ১.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকও দেবে। সব মিলিয়ে এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা সুবিধা ও ক্যাশব্যাক উভয় সুবিধাই পাবেন।

কোনও চার্জ ছাড়াই পাবেন ডিজিটাল কার্ড
ব্যাঙ্কের এই উদ্যোগে সবথেকে সুবিধার বিষয় হল, ঘরে বসেই ডিজিটালি এই কার্ড পেয়ে যাবেন গ্রাহকরা। এই কার্ড পাওয়ার প্রক্রিয়াকে সহজ করতে কোনও কাগজের ব্যবহার করা হয়নি, যাতে আপনি ডিজিটালি বিনামূল্যে এই কার্ড পেয়ে যান। এর জন্য কোনও জয়েনিং ফি, বার্ষিক টাকা দিতে হবে না আপনাকে। এই ক্রেডিট কার্ডের অ্য়াডভান্টেজ হল, আপনি এই কার্ড থাকলে UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা না থাকলেও আপনি সেই পেমেন্ট করতে পারবেন।

মূলত, গ্রামীণ এলাকাকে লক্ষ্য় রেখেই এই কার্ড  
এই প্রসঙ্গে মুখ খুলেছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর বিভু প্রসাদ মহাপাত্র। তিনি বলেন, দেশে ডিজিটাল পেমেন্টের দ্রুত প্রসার ঘটাতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে UPI একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে সারা দেশে ব্যাঙ্কের ১০,০০০-এরও বেশি শাখা রয়েছে। এই শাখাগুলির প্রায় ৬০ শতাংশই শহরতলি বা গ্রামীণ এলাকায় রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্ক এমন সব জনগোষ্ঠীর কাছে আনুষ্ঠানিক ঋণের সুবিধা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, যারা এতদিন ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks