May 26, 2026
aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png
Spread the love


নয়াদিল্লি: শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেই পরাজয় সত্ত্বেও আরসিবি কিন্তু লিগ শীর্ষে থেকেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ করল। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ধর্মশালায় মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়নরা। তবে সেই ম্যাচের আগেই বড় ধাক্কা। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার। 

কে সেই ক্রিকেটার? তিনি আর কেউ নন ইংল্যান্ডের তরুণ তুর্কি জেকব বেথেল। ১৭ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বেথেল। সেই চোটের জেরেই টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলিতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। নিজের চোট পরীক্ষা করানোর জন্য আরসিবি ক্রিকেটার নিজের দেশ, ইংল্যান্ডে ফিরেছেন।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks