জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কপালে মৃত্যু থাকলে যা হয়। ক্রিকেট ম্যাচ চলাকালীন মর্মান্তিকভাবে মৃত্য়ু হল ক্রিকেট আম্পায়রের। উত্তরপ্রদেশের কানপুরের একটি জায়গায় চলছিল ক্রিকেট ম্যাচ। ম্যাচ দেখতে এসেছিলেন বহু মানুষ। আচমকা মাঠে হামলা চালায় এক ঝাঁক মৌমাছি।
অনুর্ধ ১৩ বালকদের ক্রিকেট ম্যাচ চলছিল কানপুরের একটি স্টেডিয়ামে। সেখানেই আম্পারিং করছিলেন ৬৪ বছরের মানিক গুপ্তা মৌমাছির দল একেবার ঝাঁপিয়ে পড়ে মানিকের উপরে।
মৌমাছির ঝাঁক দেখেই মাঠ থেকে দৌড় লাগান দর্শক ও প্লেয়াররা। কিন্তু বয়স বেশি হওয়ায় সেভাবে দৌড়তে পারেননি মানিক গুপ্তা। মৌমাছির কামড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে সথানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিত্সার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রাণ হারান মানিকবাবু। অন্য আম্পায়ার জগদীশ শর্মা গুরুতর আহত হলেও আঘাত কাটিয়ে উঠেছেন।

আরও পড়ুন-সাগরে ফুঁসছে নিম্নচাপ, সপ্তাহের শেষে লাফিয়ে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা
আরও পড়ুন-পা বাদ যাওয়া থেকে বাঁচলেন যুবক, R G Kar-এ হল উরুর নীচের হাড়ের সফল প্রতিস্থাপন
গুপ্তা প্রায় ৩০ বছর ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ম্যাচে আম্পায়ার বা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যাচ্ছে প্রায় ১০ মিনিট মানিক গুপ্তাকে ঘিরে ছিল। ২০১৯ সালে তিরুবনন্তপুরমেও এরকম একটি ঘটনা ঘটেছিল। ভারত এ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যে একটি ম্যাচ চলাকালীন মৌমাছির হামলা হয়। মৌমাছির কারণে ম্যাচই বন্ধ করে দিতে হয় কিছুক্ষণ। বেশক কয়েকজন আহত হন। কবে কারও প্রাণহানি ঘটেনি।
২০১৯ সালে ঠিক এইরকমই একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। তিরুবনন্তপুরমে ভারত ‘এ’ এবং ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার একটি একদিনের ম্যাচ চলাকালীন মৌমাছির আক্রমণে খেলা বন্ধ করে দিতে হয়েছিল। সেই ঘটনায় অনেকে হুলবিদ্ধ হলেও ভাগ্যক্রমে কেউ মারা যাননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
