June 3, 2026
5db21feb786e75bc14787c738518c82a1780486042572394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • EPFO শীঘ্রই UPI-ভিত্তিক PF তোলার সুবিধা আনছে, পরীক্ষা সফল।
  • দ্রুত পিএফ তোলার আগে অ্যাকাউন্টের ৫টি তথ্য ঠিক করুন।
  • UAN, আধার, প্যান, ব্যাংক, মোবাইল, নমিনেশন ত্রুটিমুক্ত রাখুন।

PF UPI Withdrawal: শীঘ্রই এটিএম (ATM), ইউপিআই (UPI) দিয়ে তোলা যাবে পিএফের টাকা। তবে আপনি যদি আগে থেকে এই কাজগুলি করে না থাকেন তাহলে সমস্যায় পড়বেন। সেই ক্ষেত্রে নথিপত্রে সামান্য ভুল থাকলেই আটকে যেতে পারে আপনার টাকা। কী করতে হবে আগে থেকে জেনে নিন।

এখন আরও সুবিধা
এতদিন পিএফ-এর টাকা তুলতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা, নানা রকম ফর্ম ফিলাপ এবং ভেরিফিকেশনের চক্কর কাটতে হতো। কিন্তু এবার সেই দিন শেষ হতে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) খুব শীঘ্রই UPI-ভিত্তিক টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে।

পরীক্ষামূলকভাবে কাজ সম্পূর্ণ হয়েছে
শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা করতে পারে সরকার। তার আগে ইতিমধ্যেই এই UPI পেমেন্ট গেটওয়ের পরীক্ষামূলক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে এখন যেকোনও পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর মতোই দ্রুত ও সহজে পিএফ-এর টাকা তোলা সম্ভব হবে। আপৎকালীন পরিস্থিতিতে বা জরুরি প্রয়োজনে এই ব্যবস্থা কোটি কোটি চাকরিজীবীকে স্বস্তি দেবে। 

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই দুর্দান্ত সুবিধা পাওয়ার আগে আপনাকে আপনার পিএফ অ্যাকাউন্টের ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখনই ঠিক করে নিতে হবে। নথিপত্রে সামান্য ভুল থাকলেই আটকে যেতে পারে আপনার টাকা। আসুন জেনে নেওয়া যাক, UPI সুবিধা চালু হওয়ার আগে কোন ৫টি বিষয়ে আপনাকে নজর দিতে হবে:

১ UAN অ্যাকাউন্ট অ্যাক্টিভ ও আপডেট রাখুন
প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার ইউআইএন (UAN – Universal Account Number) বিষয়ে সজাগ থাকতে হবে। অনেক সময় দেখা যায়, জরুরি দরকারে লগইন করতে গিয়ে মানুষ পাসওয়ার্ড ভুলে গেছেন বা পুরনো মোবাইল নম্বর বদলে ফেলেছেন। তাই এখনই আপনার UAN পোর্টালে লগইন করুন, পাসওয়ার্ড মনে না থাকলে রিসেট করুন এবং কন্ট্যাক্ট ডিটেইলস আপডেট রাখুন।

২ নাম, আধার, প্যান কার্ডের তথ্য মিলিয়ে নিন
মনে করে এই কাজটি করুন আগে। খুব সাধারণ বানানের ভুলও কিন্তু আপনার পিএফ ক্লেম আটকে দিতে পারে। আপনার নাম, জন্মতারিখ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য যেন আপনার আধার কার্ড, প্যান কার্ড, কোম্পানির রেকর্ড এবং EPFO-র রেকর্ডের সাথে হুবহু মিলে যায়। কোনও অমিল থাকলে তা এখনই সংশোধন করে নিন।

৩ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করুন
টাকা তোলার জন্য UPI আইডি ব্যবহার করা হলেও, ব্যাক-এন্ডে আপনার পিএফ প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটিই কিন্তু আসল ভূমিকা পালন করবে। আপনার অ্যাকাউন্টের নম্বর, আইএফএসসি (IFSC) কোড এবং নামের বানান একদম সঠিক আছে কিনা দেখে নিন। কোনও পুরনো বা বন্ধ হয়ে যাওয়া স্যালারি অ্যাকাউন্ট লিঙ্কড থাকলে তা বদলে সচল অ্যাকাউন্ট যুক্ত করুন।

৪ মোবাইল নম্বর ও UPI আইডি সচল রাখুন
আজকের ডিজিটাল লেনদেন সম্পূর্ণভাবে ওটিপি (OTP) এবং মোবাইল ভেরিফিকেশনের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, UAN-এ রেজিস্টার্ড নম্বর ও UPI অ্যাপের নম্বর যেন একই এবং সচল থাকে। এছাড়া আপনার পছন্দের UPI আইডিটি যেন সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেই যুক্ত থাকে, তা নিশ্চিত করুন।

৫ চাকরির অতীত নমিনেশন (e-Nomination) আপডেট করুন
এই বিষয়টি অনেকেই মাথায় রাখে না। আপনি যদি চাকরি বদলে থাকেন, তবে পুরনো কোম্পানির পিএফ-এর টাকা নতুন অ্যাকাউন্টে সঠিকভাবে ট্রান্সফার হয়েছে কিনা এবং আপনার ‘সার্ভিস হিস্ট্রি’ সম্পূর্ণ আছে কিনা তা যাচাই করে নিন। এর পাশাপাশি, আপনার অ্যাকাউন্টে ই-নমিনেশন (e-Nomination) করা অত্যন্ত জরুরি। এটি কেবল টাকা তোলার জন্যই নয়, ভবিষ্যৎ পেনশন এবং বিমার টাকা পাওয়ার ক্ষেত্রেও পরিবারকে সাহায্য করবে।

আরও পড়ুন : লাফিয়ে বাড়বে পেনশন ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, শেষ বেতনের ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে পেনশন 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks