April 9, 2026
590565-virat-kohli-world-record.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) আর বিশ্বরেকর্ড তো সেই কবেই সমার্থক। কিং কোহলি মাঠে নামার আগেই পরিসংখ্যানবিদরা সবাই ল্যাপটপ নিয়ে তৈরি হয়ে যান। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার যে মায়েস্ত্রো কোহলিই। গত রবিবার বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে ফের কোহলি চেনা তাণ্ডব করলেন। বলে বলে বিশ্বরেকর্ডের সঙ্গেই রেকর্ডের পর রেকর্ড করলেন তিনি। ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই-তে মাত্র ৭ রানের জন্য আন্তর্জাতিক কেরিয়ারের ৮৫ নম্বর সেঞ্চুরি পাননি ঠিকই, তবে তাতে তার রেকর্ড আটকায়নি। 

Add Zee News as a Preferred Source

সঙ্গাকারাকে সাঙ্গ করেই কোহলি রাজ

শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারাকে (Kumar Sangakkara) ছাপিয়ে গেলেন কোহলি। সঙ্গা তাঁর ১৫ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে করেছেন ২৮০১৬ রান। সেই রান টপকে যেতে মাত্র ৪২ রান দরকার ছিল কোহলির। ভারতের রান তাড়ার খেলায় চেজমাস্টার ১৯ নম্বর ওভারেই এই মাইলস্টোন তৈরি করে ফেলেন। এখানেই শেষ নয়, ক্রিকেট গ্রহের দ্রুততম বাসিন্দা হিসেবে ২৮০০০ রানের (২৮কে) শৃঙ্গ আরোহণ করলেন কোহলি। সঙ্গার এই রান করতে লেগেছিল ৬৬৬ ইনিংস, সচিনের লেগেছিল ৬২৪ ইনিংস। সেখানে কোহলির লাগল ৬২৪ ইনিংস।

আরও পড়ুন: বডোদরায় ভয়াবহ বিপর্যয় ভারতের, আচমকাই অপ্রত্যাশিত ২ আঘাত, বিশ্বকাপের আগেই তছনছ দলের নীলনকশা!

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানশিকারিদের তালিকায় যে ৬ মহারথী

১) সচিন তেন্ডুলকর (ভারত): ৩৪৩৫৭ রান (৬৪৪ ইনিংসে ২৮ হাজার রান পূর্ণ করেন)

২. বিরাট কোহলি (ভারত): ২৮০৬৮ রান (৬২৪ ইনিংসে ২৮ হাজার রান পূর্ণ করেন)

৩. কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা): ২৮০১৬ রান (৬৬৬ ইনিংসে ২৮ হাজার রান পূর্ণ করেন)

৪. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ২৭৪৮৩ রান 

৫. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা): ২৫,৯৫৭ রান

৬. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২৫৫৩৪ রান

 আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩ ব্যাটারই ২৮০০০ রান করছেন

১) বিরাট কোহলি (ভারত): ৬২৪ ইনিংস

২) সচিন তেন্ডুলকর (ভারত): ৬৪৪ ইনিংস

৩. কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৬৬৬ ইনিংস

আরও কিছু কোহলি কথা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে সর্বাধিক রান: বর্তমানে কিউইদের বিরুদ্ধে রিকি পন্টিং (১৯৭১ রান) সর্বাধিক ওডিআই রান করেছেন। সচিন এবং কোহলি যুগ্মভাবে ১৭৫০ রান করে তালিকায় দুয়ে আছেন। পন্টিংকে টপকে ইতিহাস লিখতে কোহলির দরকার আর ২২১ রান। 

১৫০০০ ওডিআই রান: ওডিআই ক্রিকেটে ১৫০০০ রানের মাইলস্টোন একমাত্র সচিনই তৈরি করতে পেরেছেন। আর সেই রেকর্ড ভীষণ ভাবে কোহলির দুয়ারেও। তিনি এখনও পর্যন্ত ১৪৫৫৭ রান করেছেন। আর ৪৪৩ রান দরকার কোহলির।

সঙ্গাকারার ২৮০১৬ রানের রেকর্ড ভেঙে কোহলি এখন ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান শিকারি। কোহলি করেছেন  ২৮০৬৮ রান। 

সঙ্গাকে (৬৬) ছাড়িয়ে তিন নম্বরে সর্বাধিক অর্ধশতকের (৬৭) রেকর্ড গড়লেন কোহলি।

পন্টিং ও সঙ্গার সঙ্গে যোগ দিয়ে তিন নম্বর পজিশনে সব ফরম্যাট মিলিয়ে ১০০ অর্ধশতক পূর্ণ করলেন কোহলি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক রানের জুটি (১১৮) গড়েন বিরাট ও শুভমন গিল। 

কোহলি তাঁর কেরিয়ারে পঞ্চমবারের মতো ওডিআইতে টানা পাঁচটি অর্ধ-শতক করলেন।

তিন ফরম্যাট মিলিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩০০০-এর বেশি রান করা পঞ্চম ব্যাটার হলেন কোহলি। (বাকিরা- সচিন-রিকি, জো রুট ও জ্যাক ক্যালিস)।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৩৫৭ রান করেছেন সচিন। তিনিই সবার উপরে। ‘ঈশ্বরের’ সঙ্গে এক আসনে বসতে কোহলির আর দরকার ৬২৮৯ রান। 

আরও পড়ুন: যেন স্বর্গের অপ্সরা মেয়েদের আইপিএলে! ‘লালপরী’র নেশায় বুঁদ ফ্যানরা! কে এই পরম সুন্দরী?
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks