May 25, 2026
aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png
Spread the love


হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। পেনসিলভেনিয়া অ্যাভেনিউ নর্থওয়েস্ট চলল এলোপাথাড়ি গুলির শব্দ শোনা যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বন্দুকবাজের হামলায় জখম হন ২ ব্য়ক্তিও।

এর আগে গত ৫ মে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে চলে গুলি। গত ২৬ এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালীন ওয়াশিংটনের হিল্টন হোটেলে চলে গুলি। অল্পের জন্য রক্ষা পান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় ভাষণের মাঝে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালায় বন্দুকবাজ। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। মারাত্মক বিপদের হাত থেকে রেহাই পান ডোনাল্ড ট্রাম্প।পাল্টা নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় আততায়ী। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks