May 29, 2026
595915-smajajaja.png
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমিফাইনালের মতো সেঞ্চুরি হাতছাড়া হল ফাইনালেও। তবে ব্যক্তিগত জীবনে ঝড় সামলে ফের বাইশ গজের রানী স্মৃতি মন্ধানা। দ্বিতীয়বার মহিলাদের আইপিএলে চ্যাম্পিয়ন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। টান টান ম্যাচে খুব কাছের বন্ধু মন্ধানার কাছে হারলেন জেমাইমা রদ্রিগেজ়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Pakistan’s India Boycott: বিশ্বকাপে ইন্ডিয়া ম্যাচ বয়কট পাকিস্তানের, বিতর্কের চরম আবহে খাস কলকাতায় ১৪ মিনিট ধরে চলল…

এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়  আরসিবি। শুরুটাও কিন্তু ভালোই করেছিল দিল্লি। পাওয়ার প্লে-তে স্কোর ছিল ১ উইকেটে  ৪৯। দারুণ না হলেও ভালোই বলা যায়। ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ তোলে দিল্লি। সর্বোচ্চ রান অধিনায়ক  জেমাইমারই। ৫৭ রানে আউট হন তিনি। থাকলে হয়তো আরও বেশি রান হত দিল্লির। শেষপর্যন্ত ক্রিজে ছিলেন চিনেল হেনরি। উলটো দিকে লরেন বেল ছাড়া বেঙ্গালুরুর কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। মাত্র ৯ রান করে প্য়াভিলিয়নে ফেরেন গ্রেস হ্যারিস। দলের রানও তখন ৯। এই পরিস্থিতি ইনিংসের হাল ধরেন স্মৃতি। খেলা ঘুরতে শুরু করে।  অধিনায়ককে যোগ্য সঙ্গত দেন জর্জিয়া ভল। এরপর পরপর উইকেট তুলে নিয়ে কিছুটা লড়াইয়ে ফিরেছিল দিল্লি। কিন্তু শেষরক্ষা হয়নি। রাধা যাদবের পরপর জোড়া বাউন্ডারিতে ম্যাচ পকেটে পুরে নিল আরসিবি। খেলা শেষ হতে তখনও দুই বল বাকি।

আরও পড়ুন: Indian Origin Captains T20 World Cup 2026: বিতর্কিত SIR আবহে বিশ্বকাপ, সূর্য ছাড়াও ৩ ইন্ডিয়ান ক্যাপ্টেন চিহ্নিত! ৪০ বিদেশি আদপে ভারতীয়ই!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks