কলকাতা: আজ শুক্রবার ১০ এপ্রিল ২০২৬, কিছু সুযোগ আজ আপনার চলার পথকে মসৃণ করবে, কিছু করবে তরাণ্বিত। তবে যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে, এমন কিছুও সম্ভাবনা রয়েছে আজ। তবে ভুল করেও যে কাজগুলি করবেন না, সেই সতর্কবার্তাও নজরে রাখবেন। সবমিলিয়ে কেমন যাবে শুক্রবার, দেখুন একনজরে।
তুলা রাশি (Libra Horoscope): আজ আপনার আটকে থাকা কাজ সময় মতো শেষ হবে। যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা করা হবে । আর যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন , তাহলে ইন্টারভিউয়ের জন্য ভালো সময়। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। পরিবারে সুখ আসবে এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। শুভ রং গোলাপী , শুভ সংখ্যা ৬।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope): কাজের জায়গা থেকে কোনো ভালো খবর পেতে পারেন আজ। নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্ক ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ধর্মীয় কাজে অংশ নিলে মানসিক শান্তি পাবেন। ব্যবসা বাড়াতে চাইছেন ? তাহলে বন্ধু বা অংশীদারের সাহায্য আসতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।শুভ রং: লাল, শুভ সংখ্যা ৯
ধনু রাশি (Sagittarius Horoscope): আজ আপনার শরীর- স্বাস্থ্য ভালো থাকবে। নিজেকে প্রাণবন্ত অনুভব করবেন। সামাজিক কাজে আপনার অংশগ্রহণ বাড়বে। মানুষের থেকে প্রশংসা পাবেন আপনি। পরিবারের সঙ্গে ধর্মীয়স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। অবিবাহিতদের কারও সঙ্গে দেখা হয়ে যেতে পারে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৩।
মকর রাশি (Capricorn Horoscope) টাকার বিষয়ে অসাবধান হলেই বিপদ ডেকে আনতে পারে। তাই কাউকে এইমুহূর্তে ধার না দেওয়াই ভাল হবে। পরিবার ও জীবনসঙ্গীর সাহায্য পাবেন।শিক্ষার্থীরা তাদের কাজ সময় মতো শেষ করবে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সক্ষম হবে। বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত কথা শেয়ার করলে বিপদ বয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে।শুভ রং নীল, শুভ সংখ্যা ৮
কুম্ভ রাশি (Aquarius Horoscope ): আজ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে, যে আপনার জীবনের বাধা কাটিয়ে দিতে পারে। অবিবাহিতদের ভালো সম্পর্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুঝে খরচ করুন। নাহলে অসুবিধায় পড়তে পারেন। নতুন সুযোগ আসতে পারে।শুভ রং বেগুনী, শুভ সংখ্যা ৪
মীন রাশি (Pisces Horoscope): আজ ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে এবং কোনও গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি ভাল যাবে। কর্মজীবনে বড় সুযোগ আসতে পারে।তবে বেশি কাজের চাপ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। পরিবারে পরিবেশ শান্ত থাকবে।শুভ রং হলু, শুভ সংখ্যা ৯
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
