August 7, 2026
d300f287798cf10b58f4168ff457a4501786121499225206_original.jpg
Spread the love


কলম্বো: আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা(IND Vs SL) টেস্ট সিরিজ। সাদা বলের ফর্ম্য়াটে বেশ কয়েকটি সিরিজ খেলার পর ফের একবার লাল বলের ফর্ম্য়াটে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আপাতত তিনদিনের ওয়ার্ম ম্য়াচ খেলছে গিল বাহিনী। এরপর গল ও কলম্বোয় দুটো টেস্টের সিরিজ খেলবে দুটো দল। আর সিরিজ শুরুর আগেই দু দেশের সমর্থকদের জন্য়ই সুখবর শোনাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী দুটো টেস্টের জন্যই দর্শকরদের জন্য বিনামূল্যে খুলে যাবে স্টেডিয়ামের দরজা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে যে গল ও কলম্বোয় দুটো ম্য়াচেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।

গত জুন মাসের পর ভারতীয় দলের এটাই প্রথম টেস্ট ফর্ম্য়াটে মাঠে নামার কথা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে বেশি পরিমাণে দর্শক যাতে খেলা দেখতে আসতে পারে। তার জন্যই এই ভাবনা ভাবা হয়েছে। ভারত-শ্রীলঙ্কা এশিয়ার ২ শক্তিধর ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেট মহারণে সমর্থকরা যাতে ভিড় বাড়িয়ে খেলা দেখতে পারে, তাই বিনামূল্যে খেলা দেখানোর ভাবনা।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৫ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। যা শেষ হবে আগামী ১৯ আগস্ট। দ্বিতীয় টেস্টটি হবে কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাবে। সেখানে ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে এই ম্য়াচ।

আসন্ন দুটো টেস্ট ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দল। ঝুলিতে ৪৮.১৫ রেটিং পয়েন্ট। ভারতের সামনে বেশি ম্য়াচ খেলার সুযোগ নেই। তাই শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে হবে। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মরশুমে মোট ৯টি ম্য়াচ বাকি রয়েছে ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো ম্য়াচের পর ভারতীয় দল নিউজিল্য়ান্ডে উড়ে যাবে দুটো ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করবে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এখনও গিলরা রয়েছেন। বাকি থাকা ৯ ম্য়াচের মধ্য়ে আটটি ম্য়াচ জিতে যায় ভারত। তাহলে ৬৮.৫ রেটিং পয়েন্ট হতে পারে ভারতের। আর যদি পুরো ৯টি ম্য়াচেই জেতে, তাহলে ৭৪.১ রেটিং পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে অনায়াসেই ফাইনালে পৌঁছে যাবে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks