July 27, 2026
34ee9eccb543e97f41b40b78a0e3100c1785176908412394_original.jpg
Spread the love


RBI Polymer Notes : এবার আর জল্পনা নয়, সরকারই বলল প্লাস্টিকের নোটের কথা (Plastic Notes In India)। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী স্বীকার করে নিলেন দেশে এবার প্লাস্টিকের নোট আসছেই। প্রথমে ১০ ও ২০ টাকার নোট নিয়ে আসবে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এগুলি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে। তবে কি কাগজের নোট বন্ধ হয়ে যাবে ?

সংসদে প্লাস্টিকের নোট নিয়ে কী বলেছেন মন্ত্রী ?

এদিন সংসদে প্লাস্টিকের নোট নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, সরকার রিজার্ভ ব্যাঙ্কের প্লাস্টিকের নোট আনার বিষয়ে অনুমতি দিয়েছে। আগামী দিনে ভারতের বাজারে ১০০ কোটি ১০ ও ২০ টাকার নোটি পরীক্ষামূলক ভাবে আনা হবে। একবার এই ফিল্ড ট্রায়াল সম্পূর্ণ হলেই পাকাপাকিভাবে চালু হবে এই পলিমার নোট। তবে প্লাস্টিকের নোট এলেও সরকার কোনওভাবেই ১০ ও ২০ টাকার নোট বন্ধ করবে না।

কেন এই সিদ্ধান্ত নিল সরকার ?

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রিজার্ভ ব্য়াঙ্ক কেন্দ্রকে জানিয়েছে, বিশ্বে চালু হওয়া এই প্লাস্টিকের নোট কাগজের নোটের থেকে অপেক্ষাকৃত অনেক বেশি টেকসই হয়। ফলে দীর্ঘদিন চলে এই নোট। মন্ত্রী জানিয়েছেন, এখনই প্লাস্টিকের নোট বাজারে এলে UPI-এর ওপর কী প্রভাব পড়বে তা বলা যাবে না। কারণে বাজারে পাকাপাকিভাবে দুই লেনদেন ব্যবস্থা চললেই সরকার এই প্রভাব বুঝতে পারবে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক করেছে এই বড় ঘোষণা
কিছুদিন আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। এখানে বিশ্বের পলিমার সিট প্রস্তুতকারী কোম্পানিগুলির কাছে নোট তৈরির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পলিমারের নোট প্রিন্ট করার জন্যই এই আহ্বান জানিয়েছে RBI। 

প্লাস্টিকের নোট তৈরিতে কত অর্ডার
এদিন রিজার্ভ ব্য়াঙ্কের ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI)-এ বলা হয়েছে, প্লাস্টিকের নোট তৈরিতে ৬৮,০০০ রিম পলিমার শিটের অর্ডার দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার মধ্য়ে ৩৪০০০ রিমস ব্যবহার করা হবে দুটি নোট বদলের জন্য। এই প্রতি রিমে থাকবে ৫০০ করে শিট। ‘ক্লিয়ার উইনডো পোট্রেটের’ সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও লেখার ওপর অস্পষ্ট ছাপ বা ছবি ফুটে ওঠার বিষয়টিকে ‘ক্লিয়ার উইনডো পোট্রেটে হিসাবে ধরা হয়। যা ভারতের বিভিন্ন নোটে দেখা যায়। যেখানে নোটের মধ্যে অনেক লুকিয়ে থাকা ছবি বা অক্ষর থাকে। 

আরও পড়ুন : যেন না থাকে পশুর চর্বি, ভারতে প্লাস্টিকের নোট তৈরিতে কোন কোন বিশেষ উপাদান থাকতেই হবে পলিমার শিটে

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks