April 17, 2026
e8a4bc70cf5bd0ac3aa41694721b95d1177116724664250_original.jpg
Spread the love


কলম্বো: টি-২০ বিশ্বকাপে এই ঘটনা কখনও ঘটেনি। ভারতের বিরুদ্ধে যে অস্ত্র প্রয়োগ করল পাকিস্তান। কিছুটা কি ভেস্তে গেল ভারতের গেমপ্ল্যান? কলম্বোয় হাড্ডাহাড্ডি টক্কর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

কানায়-কানায় ভরা আর প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারি। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। আর প্রথম ওভারেই চমক! নতুন বলে বল করতে এলেন সলমন স্বয়ং। পাক অধিনায়ক স্পিন বল করে প্রথম ওভারেই তুলে নিলেন অভিষেক শর্মাকে। সেই অভিষেক শর্মা, যআঁর খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। পেটের সংক্রমণে আগের ম্যাচে খেলেননি। এই ম্যাচে ফিরে হতাশ করলেন। ০ করে ফিরলেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। শেষ ৬ ইনিংসে ৪বার শূন্য রানে ফিরলেন।

তারপরই পাকিস্তানের চমক। উসমান তারিক তো ছিলেনই। পাশাপাশি আরও পাঁচ স্পিনারকে ব্যবহার করলেন সলমন। সব মিলিয়ে পাকিস্তান ছয় স্পিনারকে ব্যবহার করল। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনও দল কখনও ছয় স্পিনার ব্যবহার করেনি। রবিবার কলম্বোয় তা করে দেখাল পাকিস্তান। 

ভারতীয় ইনিংসকে টানলেন ঈশান কিষাণ। রবি শাস্ত্রীর মতো প্রাক্তনীও ধারাভাষ্য দেওয়ার সময় বললেন, ‘ঈশান যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল অন্য পিচ। আর অন্যরা ব্যাটিং করার সময় মনে হল আলাদা উইকেট।’

ঈশান ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন। ভেঙে দিলেন যুবরাজ সিংহের রেকর্ড। ২০১২ সালে আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি ছিল যুবির। পাকিস্তানের বিরুদ্ধে দ্রুততম হাফসেঞ্চুরি করার নিরিখে তাঁকে ছাপিয়ে গেলেন ঈশান। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ কলেন ঈশান।

 

বাকিরা যদিও পাকিস্তানের স্পিন জালে হাঁসফাঁস করলেন। সূর্যকুমার যাদব নেটে উসমান তারিকের বোলিং অ্যাকশন নকল করেছিলেন। ২৯ বলে ৩২ রান করে সেই তারিকেরই শিকার ভারত অধিনায়ক। ২৪ বলে ২৫ রান তিলক বর্মার। যা একেবারেই টি-২০ সুলভ নয়। শেষ দিকে ১৭ বলে ২৭ রান করে শিবম দুবে ও ৪ বলে ১১ করে রিঙ্কু সিংহ কিছুটা টানলেন ভারতকে। ২০ ওভারে ভারত তুলল ১৭৫/৭।

যদিও আইসিসি আয়োজিত কোনও টি-২০ ফর্ম্যাটের ভারত বনাম পাকিস্তানের ম্যাচে এটাই সর্বোচ্চ দলগত স্কোর। পরীক্ষা এবার ভারতীয় বোলারদের।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks