Airtel Mobile Recharge: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Airtel) তাদের একটি অত্যন্ত জনপ্রিয় প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। কোনও আগাম ঘোষণা ছাড়াই চুপিসারে এই দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের পকেটে টান ফেলবে।
কোন প্ল্যানটি দামি হলো?
এয়ারটেলের ৮৫৯ টাকার জনপ্রিয় প্ল্যানটির দাম বাড়িয়ে এখন করা হয়েছে ৮৯৯ টাকা। অর্থাৎ গ্রাহকদের এখন থেকে একই সুবিধার জন্য ৪০ টাকা অতিরিক্ত গুণতে হবে।
সুবিধা কী কী থাকছে?
আশ্চর্যের বিষয় হলো, দাম বাড়লেও প্ল্যানের সুবিধায় কোনো পরিবর্তন করা হয়নি।
বৈধতা: ৮৪ দিন।
ডেটা: প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা। (সীমা শেষ হলে গতি হবে ৬৪ Kbps)
কলিং: আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।
এসএমএস: প্রতিদিন ১০০টি করে এসএমএস।
