Pension New Rule : কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে নতুন পেনশন স্কিম (EPFO Pension 2026) এনেছে সরকার। সম্প্রতি চালু হয়েছে ‘এমপ্লয়িজ পেনশন স্কিম ২০২৬’। আগের মতোই রয়েছে পেনশন (Pension) পাওয়ার সব নিয়ম ? এখন ন্যূনতম কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি।
কোন পুরনো স্কিমের পরিবর্তে এই নতুন স্কিম
গত ২৯ জুন নতুন ‘এমপ্লয়িজ পেনশন স্কিম ২০২৬’-এর ঘোষণা করেছে সরকার। এই স্কিম জায়গা নিয়েছে ১৯৯৫ সালের পুরনো ইপিএস স্কিমের। পাশাপাশি ১৯৭১ সালের ফ্য়ামিলি পেনশন স্কিমের জায়গায় এখন গণ্য় হবে এই নতুন পেনশন স্কিম। স্বাভাবিকভবেই নতুন স্কিম পুরনোর জায়গা নেওয়ায় ৬ কোটি EPFO সদস্যদের মনে নয়া প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকই জানতে চাইছেন , তবে কি এবার মাসিক পেনশন পেতে নতুন কোনও সূত্র তৈরি করেছে সরকার ?
নতুন স্কিমে পেনশন পাওয়ার সূত্র কী ?
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বিষয়ে স্বস্তি দিয়েছে কর্মীদের। বলা হয়েছে, নতুন পেনশন স্কিম আনা হলেও অবসর জীবনে পেনশন পাওয়ার নিয়মে কোনও বদল করা হয়নি। সহজ ভাষায় , আগের মতোই মাসিক পেনশনের নিয়ম মেনে চলবে সরকার।
পেনশন পাওয়ার মূল শর্তাবলী
১ কত বছর চাকরি করতে হবে
এবার থেকে নতুন পেনশন স্কিম অনুযায়ী, আপনি ন্যূনতম ১০ বছরের চাকরি করলেই আজীবন মাসিক পেনশন পাওয়ার জন্য হবেন।
২ কত হবে অবসরের বয়স
সাধারণত কোনও কর্মীর পেনশন পাওয়ার সাধারণ বয়স হল ৫৮ বছর। তবে কোনও গ্রাহক চাইলে ৫০ বছর বয়স থেকেও কিছুটা কম হারে ‘আর্লি রিডিউসড পেনশন’ নিতে পারেন।
৩ আপনি যদি ১০ বছরের কম চাকরি করেন ?
নতুন নিয়ম অনুসারে, যদি আপনার চাকরির মেয়াদ ১০ বছরের কম হয়, তবে আপনি মাসিক পেনশন পাবেন না। সেক্ষেত্রে আপনি ইপিএস ফান্ডে জমা হওয়া পুরো টাকা তুলে নিতে পারেন অথবা একটি ‘স্কিম সার্টিফিকেট’ নিয়ে পরবর্তী চাকরিতে তা যোগ করতে পারেন।
পেনশনের টাকা হিসেব করার সূত্র
মাসিক পেনশন = পেনশনযোগ্য বেতন x পেনশনযোগ্য চাকরির মেয়াদ
মনে রাখবেন, এখানে পেনশনযোগ্য বেতন’ বলতে আপনার শেষ ৬০ মাসের মূল বেতন (Basic Pay) ও মহার্ঘ ভাতার (DA) গড়কে বোঝানো হচ্ছে। বর্তমানে বেশিরভাগ গ্রাহকের জন্য এই বেতনের সর্বোচ্চ সীমা প্রতি মাসে ১৫,০০০ টাকা ধার্য করা আছে।
কীভাবে বুঝবেন, কত পেনশন পাবেন ?
এই বিষয়ে একটা উদাহরণ ধরা যেতে পারে, ধরুন- কোনও কর্মচারীর গড় বেসিক পে ১৫,০০০ টাকার সর্বোচ্চ সীমায় রয়েছে। তাহলে চাকরির মেয়াদ অনুযায়ী তিনি আনুমানিক কত টাকা মাসিক পেনশন পাবেন,
হিসেব অনুযায়ী, ১০ বছরের চাকরি জীবন শেষ করলে আপনি প্রতি মাসে আনুমানিক ২,১৪৩ টাকা করে আজীবন নিশ্চিত পেনশন পাবেন। অঙ্কটি সামান্য মনে হলেও, এটি আপনার অবসর জীবনে একটি স্থায়ী উপার্জনের গ্যারান্টি দেয়।
এবার ন্যূনতম পেনশন কি বাড়ছে ?
এখটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, বর্তমানে ইপিএস-এর অধীনে ন্যূনতম পেনশনের পরিমাণ প্রতি মাসে ১,০০০ টাকা। তবে অষ্টম বেতন কমশিনে এই ন্যূনতম পেনশনের সীমা বাড়িয়ে ৫,০০০ থেকে ৭,৫০০ টাকা করার দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি। তবে এই নিয়ে এখনও কোনও সুপারিশ করেনি কমিশন।
আরও পড়ুন : মাসে ৯০০০ টাকা হবে ন্যূনতম যাতায়াত ভাতা ? কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন ?
