May 1, 2026
da118ccbe3544a060701f8dbf15b3aef177757448827250_original.jpg
Spread the love


আমদাবাদ: ভুবনেশ্বর কুমারের বলে যখন বিরাট কোহলি শুভমন গিলের ক্যাচটি ধরলেন, পুরনো সেই ছবি দেখা গেল। যখন কোহলি মাঠের সাফল্য উদযাপন করতেন আগ্রাসী অঙ্গভঙ্গি করে। শুভমনের ক্যাচ নিয়েও হুঙ্কার দিলেন কোহলি। গুজরাত টাইটান্সের শুরুর ব্যাটিং ঝড়ের পর তাহলে কি ফিরে আসার প্রাণবায়ু পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? ৫ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর তখন ৫৭/২।

কিন্তু কোহলির আগ্রাসন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। সেই সঙ্গে আরসিবির পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সম্ভাবনাও জোরাল ধাক্কা খেল। এই ম্যাচ হেরে ৯ ম্যাচে ১২ পয়েন্টে আটকে গেল আরসিবি। পয়েন্ট টেবিলে তারা দুইয়ে রইল। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পঞ্জাব কিংস।

মজার ব্যাপার হল, ৮টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে আরও দুটি দল। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। রান রেটে সামান্য পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে রয়েছে হায়দরাবাদ ও রাজস্থান।

প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৫৫ রান। বিরাট কোহলি ও কাগিসো রাবাডা দ্বৈরথ ঘিরে সরগরম ছিল ম্যাচের প্রথমার্ধ। আইপিএলে একজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাণভোমরা। অন্যজন গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম সেরা মুখ।

অথচ, দক্ষিণ আফ্রিকার পেসারকে কি না এক ওভারে টানা পাঁচ চার মারলেন কোহলি! গড়লেন নজির। বৃহস্পতিবার আরসিবি ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। রাবাডার প্রথম বলটি শর্ট ছিল। মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারি মারেন কোহলি। পরের চার বলে আরও চারটি বাউন্ডারি মারেন কিংগ কোহলি। ক্রিস গেল, শেন ওয়াটসনের রেকর্ড স্পর্শ করলেন কোহলি। আরসিবি-র জার্সিতে গেল ও ওয়াটসনের টানা পাঁচটি বলে চার মারার নজির ছিল। বৃহস্পরতিবার সেই নজিরে ভাগ বসালেন কোহলি।

যদিও শেষ হাসি হাসেন রাবাডাই। তাঁর বলে এগিয়ে এসে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে বসেন কোহলি। রশিদ খান ক্যাচ ধরতেই উল্লাস দক্ষিণ আফ্রিকার পেসারের। ১৩ বলে ২৮ রান করে ফেরেন কোহলি। দেবদত্ত পাড়িক্কল ২৪ বলে ৪০ রান করেন। ৪ বল বাকি থাকতে অল আউট হয়ে যায় আরসিবি। তিন উইকেট আর্শাদ খানের। দুটি করে উইকেট রশিদ খান ও জেসন হোল্ডারের।

জবাবে শুভমনের ১৮ বলে ৪৩ রানের ঝড়ে ২৫ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ গুজরাতের। ১৯ বলে ৩৯ করেন জশ বাটলার।

আরও পড়ুন: সত্যিই কি স্ট্রং-রুমে ঢুকেছিল বহিরাগতরা? তৃণমূলের অভিযোগ শুনে কী জানিয়ে দিল নির্বাচন কমিশন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks