নয়াদিল্লি: ভিন্গ্রহীযানের দর্শন পাওয়া নিয়ে একাধিক ফাইল প্রকাশ করেছে আমেরিকা। সন্দেহজনক উড়ন্ত যান থেকে সেই সংক্রান্ত মানা তত্ত্ব আনা হয়েছে জনসমক্ষে। তবে ভিন্গ্রহী বা এলিয়েনদের অস্তিত্বে সিলমোহর দেয়, এমন কিছুই পাওয়া যায়নি এখনও পর্যন্ত। সেই আবহেই এবার চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের প্রাক্তন UFO তদন্তকারী লুই এলিজোন্দো। তাঁর দাবি, চাঁদের মাটিতে মোনোলিথ বা প্রস্তরস্তম্ভের মতো একাধিক কাঠামো রয়েছে। সেই সব ছবি জনসমক্ষে আনেনি আমেরিকা সরকার। তবে শীঘ্রই সব সামনে চলে আসবে। (Monoliths on Moon)
মঙ্গলবার Disclosure with Thomas Fessler-এ এই মন্তব্য করেছেন লুই। তিনি বলেন, “এমন অনেক ছবি রয়েছে, যা আমার মনে হয় না এখনও প্রকাশ করা হয়েছে বলে, যাতে চন্দ্রপৃষ্ঠে দৈত্যাকার মোনোলিথের মতো দেখতে কাঠামো রয়েছে। একেবারে সঠিক অ্যাঙ্গলে তোলা ছবি।” লুইয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কারণ ১৯৬৮ সালে স্ট্যানলি কিউব্রিকের ‘2001: A Space Odyssey’ ছবিতে চাঁদের বুকে মোনোলিথ বা প্রস্তরস্তম্ভ দেখানো হয়েছিল। ছবিতে দেখানো হয়েছিল, ওই মোনোলিথগুলি মানবজাতির বিবর্তনকে প্রভাবিত বা পরিচালিত করার ক্ষমতার অধিকারী। (UFO Files)
@g_knapp @JeremyCorbell Let’s do a lil bit of #CatastrophicDisclosure I’ll start! 😎🤙
Recently legendary whistleblower @LueElizondo mention structures on the moon let’s take a step back to 1966 – 1967 Lunar Orbiter V mission image LO-V-126-h2a https://t.co/dksomfLcM5 pic.twitter.com/skVBCQNeSU
— UAP ★ Luigi ★👁️⃤ 🇺🇸 κρυπτός W.👽MJ12 SOM1-01 (@UAPLuigi) July 10, 2026
লুইয়ের দাবিকে আরও একটি কারণে হেলাফেলা করা যাচ্ছে না, কারণ তিনি একসময় পেন্টাগনের অ্যাডভান্সড এ্যারোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রামে নেতৃত্ব দিতেন। সেই তিনিই বলছেন, চাঁদের বুকে মনোলিথের ছবিগুলি শীঘ্রই প্রকাশিত হবে। সেগুলি বেশ ‘কৌতূহলোদ্দীপক’ বলেও মন্তব্য করেছেন তিনি।
আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার সম্প্রতি বেশ কিছু গোপন ‘অবিকৃত’ UFO ফাইল প্রকাশ করেছে, যাতে বেশ কিছু রহস্যজনক উড়ন্তযান চোখে পড়েছে। এমন কিছু অজ্ঞাত পরিচয় যান দেখা গিয়েছে উড়তে, যা প্রায় ৮০ বছর আগের। ওই উড়ন্ত যানগুলি যদিও এলিয়েন বা ভিন্গ্রহীদের অস্তিত্বের প্রমাণ নয়, তবে বেশ কিছু উড়ন্তযানের গতিবিধি, আকার পরিবর্তন জল্পনা উস্কে দিয়েছে।
এমন আরও কিছু UFO ফাইলও রয়েছে, যাতে বলা হয়েছে, চিন এবং রাশিয়া বেশ কিছু উড়ন্তযান গুলি করে নামিয়েছে, সেগুলির নমুনাও সংগ্রহ করেছে তারা। সেগুলির সাহায্য়ে রিভার্স-ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চালানো হয়। ছয় বাহু বিশিষ্ট একটি রহস্যজনক যানও দেখা গিয়েছে, যা পূর্ব এশিয়ার আকাশে চোখে পড়ে বলে জানা গিয়েছে। সেই নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন লুই। জানিয়েছেন, ১৯৪৭ সালে একটি রহস্যজনক উড়ন্ত যান ভেঙে পড়ে, যার ধ্বংসাবশেষ সংগ্র করেছিল আমেরিকা। শুধু আমেরিকা নয়, অন্য দেশ থেকেও তারা অজ্ঞাত উড়ন্তযানের নমুনা সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি NASA. সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা চন্দ্রপৃষ্ঠে মোনোলিথের কোনও ছবি পাননি।
