August 6, 2026
65e8a9896c57d87dee099101c108642717860125200751373_original.jpg
Spread the love


কলকাতা: এবার চাপ বাড়ল আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের। মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। জানা গিয়েছে, চেক বাউন্স বিতর্কে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠকে এদিন এই সিদ্ধান্তই নেওয়া হয়।

আরও পড়ুন: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা

সম্প্রতি কলকাতা ময়দানের অন্যতম বড় ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবে কিছু আর্থিক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা মেটাতে ক্লাবকে ২০ থেকে ২৫ কোটি টাকা যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন হুমায়ুন কবীর। প্রথম দফায় তিনি ক্লাবকে ৩ টে ৫০ লক্ষ টাকার চেক দিয়েছিলেন। সূত্রের খবর, এই ৩ টি চেকই বাউন্স করে। আর এর পরই বিতর্কে জড়ান তিনি। তারপর আজ প্রতিশ্রুতিভঙ্গ ও ক্লাব বিরোধী কার্যকলাপের অভিযোগে ক্লাব প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হল নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে।

 

 

আরও পড়ুন: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks