April 23, 2026
59fffde429313174e8c1f30f5c9bf04617768878339441387_original.jpg
Spread the love


মেষ রাশি
দিনটি মিশ্র ফল দেবে। দুপুরের আগে বাকি থাকা গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করুন, কারণ বিকেলের দিকে বাধার সম্মুখীন হতে পারেন। আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। নিজের বাড়ির কাজ ও নতুন বাড়ি কেনার জন্য অর্থ ব্যয় করতে পারেন।

কেরিয়ার: কর্মক্ষেত্রে দিনটি ভাল কাটবে। তবে সাবধান হয়ে কাজ করুন। 
অর্থ: ব্যবসায় ভালো আয় হবে। বিনিয়োগের জন্য দিনটি ভাল।
ব্যক্তিগত: পরিবারের সঙ্গে কিছু ঝালেমা হতে পারে। জীবনসঙ্গীকে নিয়ে উদ্বেগ বাড়বে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা হতে পারে, সতর্ক থাকুন।
শুভ রং: লাল 
শুভ সংখ্যা: ৯

বৃষ রাশি
দিনটি খুব ভাল কাটবে না। কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারেন। যে কোনও কাজে অন্যদের কথায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবন আরও উন্নত হবে।

কেরিয়ার: কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। 
অর্থ: নতুন জায়গায় বিনিয়োগ এড়িয়ে চলুন।
ব্যক্তিগত: জীবনসঙ্গীর সঙ্গে সময় ভাল করবে না। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভাল। 
স্বাস্থ্য: স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা মারাত্মক ক্ষতি করতে পারে।
শুভ রং: সাদা 
শুভ সংখ্যা: ২

মিথুন রাশি:
দিনটি শুভ। আপনি আপনার সমস্ত দৈনন্দিন কাজে সাফল্য পাবেন। ব্যবসায় নতুন সুযোগ আসবে। আপনার আটকে থাকা অর্থ বা ধার দেওয়া টাকা ফেরত  পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। যে কোনও কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

কেরিয়ার: কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন।
অর্থ: খরচ বাড়বে, কিন্তু আটকে থাকা অর্থ ফেরত পেয়ে স্বস্তি মিলবে।
ব্যক্তিগত: বিবাহিত জীবন খুব ভাল কাটবে। অবিবাহিতদের জন্য দিনটি খুব শুভ।
স্বাস্থ্য: আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। 
শুভ রং: সবুজ 
শুভ সংখ্যা: ৫

কর্কট রাশি:
দিনটিতে চাকরি ও ব্যবসা, উভয় ক্ষেত্রে উন্নতির অনেক সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে জড়িতদের জন্য আজকের দিনটি চমৎকার হবে। ব্যবসার উন্নতি হবে।

কেরিয়ার: শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। চিকিৎসা ও কারিগরি ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ হবে।
অর্থ: ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে, আয় ভালো হবে।
ব্যক্তিগত: পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
স্বাস্থ্য: স্বাস্থ্য ঠিক থাকবে। 
শুভ রং: দুধসাদা
শুভ সংখ্যা: ৭

সিংহ রাশি:
দিনটি কিন্তু খুব ভাল না। যে কোনও কাজে নিজের পরিকল্পনাগুলো নিজের কাছে গোপন রাখুন। কিছু প্রতিকূল পরিস্থিতি আপনার মানসিক উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভাল সুযোগ আসবে। আপনার উৎসাহ বাড়বে এবং আপনি একটি নতুন প্রকল্পে কাজ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন।

কেরিয়ার: চাকুরিজীবীরা সাবধান হন। সমস্যা দেখা দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভাল। 
অর্থ: আয়ের নতুন উৎস খুলবে। ভবিষ্যতে এর থেকে সুফল পাবেন।
ব্যক্তিগত: পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। 
স্বাস্থ্য: মানসিক অস্থিরতা বাড়তে পারে। নিজের যত্ন নিন।
শুভ রং: সোনালী 
শুভ সংখ্যা: ১

কন্যা রাশি:
কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আপনার বুদ্ধি ও কাজের দক্ষতা আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে সাহায্য করবে। বন্ধুরা আপনার পাশে থাকবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, নইলে আপনি প্রতারিত হতে পারেন।

কেরিয়ার: কর্মক্ষেত্রে দিনটি ভাল। 
অর্থ: আর্থিক অবস্থা অনুকূল থাকবে। তবে কিছু ইচ্ছাপূরণে অর্থ ব্যয় হবে।
ব্যক্তিগত: জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।
স্বাস্থ্য: অতিরিক্ত রাগ স্বাস্থ্য ও কাজের ওপর প্রভাব ফেলতে পারে।
শুভ রং: গাঢ় সবুজ 
শুভ সংখ্যা: ৬

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks