<p>আয়ারল্যান্ড ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাঁদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) হারতে হয়েছে। এবার ভারতের সামনে জিম্বাবোয়ে(India Vs Zimbabwe)। আগামীকাল থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগের দুটো সিরিজের হার থেকে শিক্ষা নিয়েই আগামীকাল থেকে মাঠে নামার জন্য সতীর্থদের বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যর্থতার ভয় ভুলেই জিম্বাবোয়ের মাটিতে দলের তরুণ সদস্যদের ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন ডানহাতি তারকা ব্যাটার। </p>
<p>শ্রেয়স সাংবাদিক বৈঠকে এসে বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটারদের মনে ব্যর্থতার ভয় থাকা উচিত নয়। কারণ যখনই এধরণের নেতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামবে, তখন মানুষ শুধু টিকে থাকার লড়াই করে। কিন্তু মনে ভয় না থাকলে নিজের সেরাটা দেওয়া যায়। ইংল্যান্ডে আমাদের সময়টা কঠিন গিয়েছে, তবে সেখান থেকে অনেক ইতিবাচক দিকও আমরা পেয়েছি। আগামীতে একটি দল হিসেবে কী গড়তে হবে, মাঠে কেমন মানসিক সতর্কতা ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রয়োজন তা আমরা বুঝতে পেরেছি।'</p>
Source link
