July 1, 2026
e95a642258383b40e088c56bed95dda91782944706894507_original.jpg
Spread the love


ডারহাম: গোটা ম্য়াচেই মেঘলা আকাশ ছিল ভারতীয় ইনিংসের শেষের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে বাড়ে আশঙ্কা। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হল। চেস্টর-লে-স্ট্রিটে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) প্রথম টি-২০ ম্য়াচ বৃষ্টির জেরে ভেস্তেই গেল। 

ভারতীয় ইনিংসের শেষের দিকে যে বৃষ্টি নামে, সেই বৃষ্টি থামেনি। ভারতীয় দল গোটা ২০ ওভার ব্যাট করলেও, এদিন ইংল্যান্ড ব্যাটই করতে নামতে পারেনি। হ্যারি ব্রুকের দল এক বলও ব্যাট করার সুযোগ পায়নি। শেষমেশ ম্য়াচ আর নির্ধারিত সময়ের মধ্যে শুরু করা যাবে না ধরে নিয়েই তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ ম্য়াচের সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাকি চার ম্যাচের ফলাফলের ভিত্তিতেই সিরিজ়ের মীমাংসা হবে। এরপরে দুই দল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট মাঠে শনিবার দ্বিতীয় টি-২০ খেলতে নামবে।

তবে এই ভেস্তে যাওয়া ম্যাচে ভারতের প্রাপ্তি বলতে অভিষেক শর্মার ব্য়াটিং আর শিবম দুবে, শ্রেয়স আইয়ারদের ফর্মে ফেরা। এদিন মেঘলা পরিবেশে সকলকে খানিকটা চমকে দিয়েই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স। তবে প্রথমে কিন্তু সেই সিদ্ধান্ত ফের একবার ভুল বলেই মনে হচ্ছিল।

ম্যাচের দ্বিতীয় ওভারেই মাত্র এক রানে সাকিব মামুদের বলে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। সেই ওভারেই খাতা খোলার আগেই রান আউট হন ঈশান কিষাণও। জোড়া উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যাওয়া ভারতীয় দলকে রক্ষা করেন অভিষেক ও শ্রেয়স। চাপের মুখে অভিষেক কিন্তু স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাট করে প্রতিআক্রমণ শানান। মাত্র ২০ বলে অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি। তবে তারপরে বেশিদূর এগোতে পারেননি তিনি। ৫৯ রানে স্যাম কারান তাঁকে সাজঘরে ফেরান।

আরও পড়ুন:- ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই সতীর্থ অভিষেককে সরিয়ে টি-২০ ব্যাটারদের তালিকায় একে ঈশান 

অপরপ্রান্তে তখনও শ্রেয়স আইয়ার উপস্থিত ছিলেন। অধিনায়ক হিসাবে প্রথম দুই ম্যাচে আইরিশদের বিরুদ্ধে রান পাননি শ্রেয়স। তবে এই ম্যাচে তিনি অধিনায়কোচিত ইনিংসই খেললেন। তিনিই ইনিংস নিয়ন্ত্রণ করে ম্য়াচ এগিয়ে নিয়ে যান। তিলক বর্মা বড় রান না পেলেও শিবম দুবে শ্রেয়সকে সঙ্গ দেন। ৩৮ বলে শ্রেয়স ভারতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম অর্ধশতরানও পূরণ করে ফেলেন। তিনি ৬৮ রানে সাজঘরে ফিরলে অক্ষর পটেলের বদলে হর্ষিত রানাকে আগে পাঠানো হয়। সেই পরীক্ষা অবশ্য কাজে দেয়নি।

হর্ষিত খাতা খোলার আগেই ফেরেন। তবে শিবম দুবে ক্রিজে ছিলেন। তিনি আক্রমণ চালান। তাঁর ২০০-র স্ট্রাইক রেটে করা ৪২ রান ভারতীয় ইনিংসকে শেষবেলায় অক্সিজেন প্রদান করে। সাত উইকেটে ১৮৯ রানে ইনিংস শেষ করে ভারত। কিন্তু ভারতীয় বোলাররা এই রান ডিফেন্ড করার আর সুযোগই পায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks