July 23, 2026
89a1f24facbffce289751d46a964cd481772251829697215_original.jpg
Spread the love


কলকাতা : প্রতি বছর বর্ষা এলেই রাজ্যে বাড়ে ডেঙ্গির প্রকোপ। মশাবাহিত রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। সেই লড়াইয়ে প্রতিপক্ষকে হারাতে এবার নতুন হাতিয়ার পেল দেশ। ভারতে প্রথমবার আসতে চলেছে ডেঙ্গির প্রতিষেধক ভ্যাকসিন। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বাণিজ্যিকভাবে ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে এই ভ্যাকসিন বাজারে আসতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

করা পাবেন এই ভ্যাকসিন?
ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন। ‘কিউ ডেঙ্গা’ ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে বিক্রির অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। অনেকের মনে প্রশ্ন, এই ভ্যাকসিন মূলত কারা পাবেন? কোন বয়সের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে। এই নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন সংস্থা। জাপানের তাকেদা বায়ো ফার্মাসিউটিক্যালসের তৈরি এই ভ্যাকসিন ৪ থেকে ৬০ বছর বয়সিদের দেওয়া যাবে। সংস্থার দাবি, এই ভ্যাকসিন নেওয়ার জন্য কোনও প্রি-ভ্যাকসিনেশন স্ক্রিনিংয়ের প্রয়োজন হবে না। অর্থাৎ, কারোর আগে কখনও ডেঙ্গি হয়েছে কি না, তা যাচাই না করেও এই টিকা নেওয়া সম্ভব।

কীভাবে সুরক্ষা দেবে?
প্রস্তুতকারী সংস্থার দাবি, ডেঙ্গি ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। ৩ মাসের ব্যবধানে মোট দুটি ডোজ নিতে হবে। আগে ডেঙ্গি হয়েছিল কি না তা পরীক্ষার প্রয়োজন ছাড়াই এই টিকা নিতে পারেন। এটি গুরুতর ডেঙ্গির জ্বর ও হাসপাতালে যাওয়ার আশঙ্কা কমিয়ে দেবে। তবে বিশেষজ্ঞদের মতে,  মশা থেকে বাঁচতে অন্যান্য সতর্কতারও অবলম্বন করতে হবে।

ইতিমধ্যেই সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-সহ ৪৩টি দেশে অনুমোদন পেয়েছে ‘কিউ ডেঙ্গা’। ৮টির বেশি দেশে অন্তত ২৮ হাজার মানুষের উপর চালানো হয় ক্লিনিক্যাল ট্রায়াল। ভারতে সফলভাবে ফেজ-থ্রি ট্রায়ালও সম্পন্ন হয়েছে। চলতি বছর ৩০ এপ্রিল পর্যন্ত এরাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। বর্ষার মরশুমে ডেঙ্গি ও অন্যান্য ভেক্টরবাহিত রোগের সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ”কিউ ডেঙ্গা ভ্যাকসিন, DCGI করেছে। দুটি ডোজ লাগবে তিন মাস অন্তর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথাবার্তা শুরু করব। ডেঙ্গির ভ্যাকসিন নিয়েও আলোচনা হবে। কিন্তু ওটা জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের আগে পাবেন না। তো সেই সময় আমরা করব। এই ডেঙ্গির সিজনটা পুরনো ভাবেই পালন করতে হবে।”

আরও পড়ুন – ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,’কিউ ডেঙ্গা’-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কী মত?

চিকিৎসক অপূর্ব ঘোষ জানান, ‘এটা ঠিক যে একবার বা ২ বার ডেঙ্গু হয়ে গেলে মানুষ ইমিউন হয়ে যায়। তো সেটা যদি আর্টিফিসিয়ালি একটা ইনফেকশনের মত করে দিতে পারি, তাহলে আমি ভীষণভাবে আশাবাদী যে ডেঙ্গুটা প্রিভেন্ট করা যাবে। গবেষণায় দেখা গেছে যে, এই ভ্যাকসিনটা নিরাপদ এবিং এফেক্টিভ।’

সংক্রামক রোগ বিশেষজ্ঞ অমিতাভ নন্দী জানান, ‘আমাদের আগে থেকে কোনও টেস্ট করতে হচ্ছে না যে পেশেন্ট আগে ইনফেক্টেড ছিলেন কি ছিলেন না, এন্টিবডি আছে কি নেই। সোজা ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যাবে। আমরা নিমুনিয়ার যে একটা ভ্যাকসিন পেয়েছি, যেটা দিলে লাইফটাইম হয়ে যাচ্ছে, এটাও অনেকটা সেই রকমই হল।’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks