নয়াদিল্লি: বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রতিভায় আট থেকে আশি, সকলেই মুগ্ধ। তাঁর প্রশংসা করতে গিয়ে সম্প্রতি এক পাকিস্তানি সাংবাদিক দাবি করেছিলেন প্রতিভাবান ভারতীয় ব্যাটারের ব্যাটে ‘AI’ চিপ রয়েছে। সেই দাবির জবাব দিল এবার বৈভব। রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার মেনেই নিলেন তাঁর ব্যাটে ‘AI’ চিপ রয়েছে। তবে তাঁর জবাবেও ছিল একটি ট্যুইস্ট।
