July 30, 2026
191752e5b7b11d171a0f6857b0958f16176459804582350_original.jpg
Spread the love



মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2025) পর থেকে তাঁকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসা। সেই হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাবেন?

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সম্পন্ন করেছেন হার্দিক। তাঁকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বোলিং করার অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে এটি ভারতীয় দলের জন্য একটি ভাল খবর। শোনা যাচ্ছে, হার্দিক এই সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন।

হার্দিক ২০২৫ সালের এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়েছিলেন। সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্স (CoE)-এ  রিহ্যাব সম্পন্ন করেছেন এবং তাঁকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বোলিং করার অনুমতি দেওয়া হয়েছে। পাণ্ড্য ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স-এ তাঁর ‘রিটার্ন টু প্লে’ (RTP) প্রোটোকল সম্পন্ন করেছেন। এখন তাঁকে টি-টোয়েন্টিতে প্রতিযোগিতামূলক ক্রিকেট পুনরায় মাঠে নামার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।

এশিয়া কাপে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য

হার্দিক সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের সময় বাঁ পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন। এই কারণে তিনি অস্ট্রেলিয়া সফর এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই ইঙ্গিত দিয়েছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে শুধুমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য তৈরি রাখা হবে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন হার্দিক

হার্দিক পাণ্ড্য প্রথমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলে প্রত্যাবর্তন ঘটাবেন, যাতে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পরীক্ষা করা যায়। পিটিআই-এর প্রতিবেদন অনুসারে হার্দিক পাণ্ড্য বঢোদরার হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ২ ডিসেম্বর এবং গুজরাতের বিরুদ্ধে ৪ ডিসেম্বর ম্যাচে খেলতে পারেন। ওই দুই ম্যাচে এটা দেখা হবে যে, একটানা ২ ম্যাচে তাঁর শরীর বোলিংয়ের ধকল নিতে পারেন কি না।

জাতীয় নির্বাচক কমিটির সদস্য প্রজ্ঞান ওঝাকে ঘরোয়া ক্রিকেটে হার্দিক পাণ্ড্যর ওপর নজর রাখার কথা বলা হয়েছে বলে খবর। এবং টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ফিডব্যাক দেওয়ার কাজ দেওয়া হয়েছে ওঝাকে। এটা স্পষ্ট যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিককে টিম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছে। যিনি ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks