কলকাতা: আজ সামান্য বাড়ল সোনার দাম। শুধু সোনা নয়, সামান্য বেড়েছে রুপোর দামও। আজ ২১ জুলাই কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনা কেনে সাধারণত বিনিয়োগকারীরা বা স্বর্ণ ব্যবসায়ীরা। সেই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৭২ টাকা করে। আজ, ২১ জুলাই ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৭ টাকায়।
২২ ক্যারেট সোনার দাম
আজ দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। এই সোনা দিয়েই গয়না তৈরি হয়। প্রতি গ্রামের দাম ৬৫ টাকা করে বেড়েছে এই সোনার দাম। আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৩ হাজার ৫০৫ টাকা। অর্থাৎ, প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৫০ টাকা।
আজ যদি কেউ সোনা বিক্রি করতে যান তাহলে তিনি প্রতি গ্রামের জন্য ১২ হাজার ৯৩৭ টাকা করে পাবেন। এই দাম গতকালের তুলনায় ৬৬ টাকা বেশি।
১৮ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। এই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৫৫ টাকা করে। আজ ২১ জুলাই ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৯০ টাকা। উল্লেখ্য, ১৮ ক্যারেট সোনা দিয়ে সাধারণত পাথর সেটিংয়ের গয়না তৈরি করা হয় ।
আরও পড়ুন: “শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না”, মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল
রুপোর দাম
এদিন দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম এদিন বেড়েছে ১ হাজার ৭৪৮ টাকা। আজ রুপোর দাম হয়েছে প্রতি কেজিতে ২ লক্ষ ২৫ হাজার ৪৮ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৪২১৭ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৩৫০৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১২৯৩৭ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১১০৯০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২২৫০৪৮ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
