May 2, 2026
3c4dee60e3baa3aa4c0639cebd8ce2a41777736864211507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: চলতি আইপিএল মরশুমে সমীর রিজ়ভি (Sameer Rizvi) দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছেন। দলের হয়ে দুরন্ত পারফর্ম করে একাধিক ম্যাচও জিতিয়েছেন। তবে সম্প্রতি তাঁর ২২ গজের পারফরম্যান্স থেকেও তিনি মাঠের বাইরের এক দাবিকে ঘিরে চর্চার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল রিজ়ভি নাকি তাঁর বর্তমান গার্লফ্রেন্ড হিসাবে যাকে নিয়ে চর্চা, সেই ইয়াসা সাগরের ওপর না না বিধিনিষেধ আরোপ করেছেন। জোরপূর্বক ধর্মাকরন্তকরণের প্রচেষ্টাও করছেন। এবার দাবি করা হচ্ছে রিজ়ভি নাকি মহেন্দ্র সিংহ ধোনিকেও কিছু ধর্মীয় পরামর্শ দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) সমীর রিজ়ভি নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। তারপরেই নাকি সমীর রিজ়ভিকে সিএসকের দল থেকে বাদ দেওয়া হয়। ধোনি বহুদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগেছেন। তাঁর হাঁটুর অস্ত্রোপচারও করা হয়। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে নেটিজেনরা দাবি করছেন সমীর রিজ়ভি নাকি ধোনিকে হাঁটুর চোটের সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তাঁকে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। এরপরেই নাকি তাঁকে সিএসকে দল থেকে বাদ দেওয়া হয়। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks