May 23, 2026
5e7eb595ba5bc38cf0049d95201ae2831779493521882507_original.jpg
Spread the love


কলকাতা: আইপিএলকে (IPL 2026) কেন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজ়ি লিগ মনে করা হয়, তার জবাব একটা বিষয়ই স্পষ্ট করে দেয়। টুর্নামেন্টের ৬৭টা ম্যাচ খেলা হয়ে গেলেও, এখনও প্লে-অফের সবকয়টি দল নির্ধারিত হয়নি। তবে শুক্রবার, সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর কোয়ালিফায়ার ১-এ কোন দুই দল খেলবে, তা নির্ধারিত হয়ে গেল।

লিগ তালিকায় প্রথম দুইয়ে শেষ করা দল কোয়ালিফায়ার ১-এ খেলে। সেই দল এক ম্য়াচ হারলেও, নিয়ম অনুযায়ী ফাইনালে পৌঁছনোর বাড়তি একটি সুযোগ পায়। তাই সব দলই চায় কোয়ালিফায়ার ১-এ যেন তারা খেলতে পারে। এ মরশুমেও একাধিক দল শেষ পর্যন্ত প্রথম দুইয়ে থাকার দৌড়ে ছিল। গত বছর ১৮ পয়েন্ট পেয়েও, প্রথম দুইয়ে থাকতে পারেনি গুজরাত টাইটান্স। এ বছরে অবশ্য সেই দশা হল সানরাইজার্স হায়দরাবাদের। টাইটান্স, সানরাইজার্স এবং আরসিবি সব দলই নয় ম্যাচ জিতে ১৮ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করলেও, ভাল নেট রান রেটের দৌলতে আরসিবি এবং টাইটান্সরাই কোয়ালিফায়ার ১-এ পৌঁছে গেল। মঙ্গলবার, ধর্মশালার দৃষ্টিনন্দন স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন:- এ বছরেই ইতি না আগামী মরশুমে ফিরবেন ধোনি? কী জানালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ?

অপরদিকে, আরসিবিকে বড় ব্যবধানে হারিয়েও তিন নম্বরে শেষ করা সানরাইজার্স পরের দিন মুল্লানপুরে এলিমিনেটরে মাঠে নামবে। তবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ কিন্তু এখনও নির্ধারিত হয়নি। আইপিএলের শেষ প্লে-অফ স্থানের জন্য এখনও লড়াইয়ে রয়েছে, কেকেআর, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস, চার চারটি দল। সপ্তাহান্তে, দুই দিনে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের পরেই তা জানা যাবে।

অবশ্য প্লে-অফের দৌড়ে রয়্যালসদের ভাগ্য তাদের নিজেদের হাতেই রয়েছে। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই তারা প্লে-অফে পৌঁছে যাবে। পঞ্জাব কিংস জিতলেও, তাদের তাকিয়ে থাকতে হবে রাজস্থানের ম্যাচের দিকে। কেকেআরও সেই একই ম্যাচে বাড়তি নজর রাখবে। পঞ্জাব কিংস ও কেকেআর উভয়েই সর্বাধিক ১৫ পয়েন্টে পৌঁছতে পারে। তাই প্লে-অফে পৌঁছতে হলে তাদের সর্বাধিক ১৬ পয়েন্টের সম্ভাবনাময় রাজস্থানের হারের অপেক্ষা করতে হবে। রাজস্থান হারলে কিন্তু পঞ্জাবের জয়ই তাদের প্লে-অফে পৌঁছে দেবে, তবে কেকেআর ক্ষেত্রে তখন পঞ্জাবকে টপকাতে বড় ব্যবধানে ম্যাচ জিততেই হবে।

প্লে-অফে দিল্লি ক্যাপিটালসও পৌঁছতে পারে। তবে তাদের জন্য অঙ্কটা এই চার দলের মধ্যে সবথেকে কঠিন। রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িকে প্লে-অফে পৌঁছতে হলে কেকেআরের বিরুদ্ধে নিজেদের ম্যাচ তো জিততে হবেই, পাশাপাশি রয়্যালস এবং পঞ্জাব কিংসেরও হারের আশা করতে হবে। তাই সব মিলিয়ে বলা বাহুল্য শেষ লগ্নে এসে আইপিএলের প্লে-অফের দৌড় একেবারে জমে উঠেছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks