May 26, 2026
5a59adda47e1c689431c60304f20b518177169039987850_original.jpg
Spread the love


কলম্বো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সুপার এইটের প্রথম ম্যাচেই বিপত্তি। কলম্বোয় পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ড (PAK vs NZ) ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল দুই দলের মধ্যে। এক পয়েন্ট করে পেল পাকিস্তান ও নিউজ়িল্যান্ড। সেই সঙ্গে বিরাট ধাক্কা খেল দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার আশা।

বৃষ্টির আশঙ্কা ছিলই। কলম্বোয় শনিবার ম্যাচের আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। টসের পর পরই। সেই বৃষ্টি আর থামল না। বৃষ্টি চলতে থাকায় ভারতীয় সময় রাত ৯টা ৭ মিনিট নাগাদ ম্যাচ রেফারি ও আম্পায়াররা জানিয়ে দিলেন, খেলা পরিত্যক্ত।

নিয়ম অনুযায়ী, ফলাফলের জন্য ৫ ওভার করে দুটো ইনিংসের ম্যাচ করতেই হতো। আর পাঁচ ওভার করে ম্যাচ করানোর জন্য সময়সীমা ছিল রাত ১০.১৬। তবে কলম্বোয় বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ না থাকায় তার কার্যত এক ঘণ্টা আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।

বৃষ্টির আশঙ্কা ছিলই । সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল । কলম্বোয় পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ড টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচের আগেই শুরু হয় বৃষ্টি । টস হলেও, ম্যাচ শুরু করা গেল না ।

শ্রীলঙ্কার আবহাওয়া দফতর পূর্বাভাস করেছিল যে, ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি । ম্যাচের মাঝে বৃষ্টির পূর্বাভাস ছিল কলম্বোয় । ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে । ম্যাচের প্রথমার্ধে বৃষ্টির আশঙ্কা ছিল । হলও তাই । টসের পরই শুরু হল বৃষ্টি । টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান । পাক অধিনায়ক সলমন আলি আঘা জানিয়েছিলেন, দলে একটি পরিবর্তন করেছেন ।

 

তবে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলের ক্রিকেটীয় লড়াই দেখা থেকেই বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা। টি-২০ বিশ্বকাপে সুপার এইটের কোনও ম্যাচে রিজার্ভ ডে নেই । ফলে, পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে দুই দলের মধ্যে, আগেই ঠিক ছিল । সেক্ষেত্রে পাকিস্তান ও নিউজিল্যান্ড – দুই দলই পেল এক পয়েন্ট করে । তবে তাতে দুই দলেরই সেমিফাইনালে ওঠার স্বপ্ন জোরাল ধাক্কা খেল । কারণ, সুপার এইটের দুই গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি করে দল সেমিফাইনালে উঠবে ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks